ইহিস্কেল 15
15
আঙ্গুর গাছের দৃষ্টান্ত
1পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 2হে মানুষের সন্তান, অন্য সব গাছের চেয়ে আঙ্গুরলতার গাছ, বনের গাছগুলোর মধ্যে আঙ্গুরলতার ডাল, কিসে শ্রেষ্ঠ? 3কোন কাজের জন্য কি তা থেকে কাঠ গ্রহণ করা যায়? কিংবা কোন পাত্র ঝুলাবার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করা যায়? 4দেখ, তা জ্বালানী কাঠ হিসেবে আগুনে ফেলে দেওয়ার পর আগুন তার দুই দিক পুড়িয়ে ফেলল; এর মাঝখানটাও পুড়ে গেল; এর পর কি তা কোন কাজে লাগবে? 5দেখ, অবিকল থাকতে তা কোন কাজে লাগতো না, তবে যখন আগুন তা খেয়ে ফেলল, পুড়িয়ে দেওয়া হল, তখন তা কি কোন কাজে লাগতে পারবে?
6অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি যেমন জ্বালানী কাঠ হিসেবে বনের গাছগুলোর মধ্যে আঙ্গুরলতার গাছ দিয়েছি, তেমনি জেরুশালেম-নিবাসী লোকদেরকে দিলাম। 7আমি তাদের বিরুদ্ধে মুখ রাখবো; আগুন থেকে রক্ষা পেলেও আগুন তাদের গ্রাস করবে; যখন আমি তাদের বিরুদ্ধে মুখ রাখি, তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ। 8আর আমি দেশ ধ্বংসস্থান করবো, কারণ তারা বিশ্বাস ভঙ্গ করেছে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013