আমোজ 3

3
ইসরাইলের বিরুদ্ধে মাবুদের কথা
1হে বনি-ইসরাইল, তোমরা এই কালাম শোন, যা তোমাদের বিরুদ্ধে মাবুদ বলেছেন— আমি মিসর দেশ থেকে যাকে বের করে এনেছি, সেসব গোষ্ঠীর বিরুদ্ধে— 2আমি দুনিয়ার সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় নিয়েছি, এজন্য তোমাদের সমস্ত অপরাধ বিচার করে তোমাদের প্রতিফল দেব।
3একপরামর্শ না হলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে? 4শিকার না পেলে বনের মধ্যে সিংহ কি গর্জন করে? কোন পশু না ধরলে গহ্বরে যুবা কেশরী কি হুঙ্কার করে? 5কল না পাতলে পাখি কি ফাঁদের কাছে আসবে? কিছু ধরা না পড়লে কল কি ভূমি থেকে লাফিয়ে উঠে? 6নগরের মধ্যে তূরী বাজলে লোকেরা কি কাঁপে না? মাবুদ না ঘটালে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে? 7নিশ্চয়ই সার্বভৌম মাবুদ নিজের গোলাম নবীদের কাছে তাঁর গূঢ় মন্ত্রণা প্রকাশ না করে কিছুই করেন না। 8সিংহ গর্জন করলে, কে না ভয় করবে? সার্বভৌম মাবুদ কথা বললেন, কে না ভবিষ্যদ্বাণী বলবে?
9তোমরা অস্‌দোদের অট্টালিকাগুলোর উপরে ও মিসর দেশের অট্টালিকাগুলোর উপরে ঘোষণা কর, আর বল, তোমরা সামেরিয়ার পর্বতমালার উপরে জমায়েত হও; আর দেখ, তার মধ্যে কত মহাকোলাহল! তার মধ্যে কত জুলুম! 10ওরা ন্যায় আচরণ করতে জানে না, মাবুদ এই কথা বলেন, তারা নিজ নিজ অট্টালিকায় দৌরাত্ম ও লুট সঞ্চয় করে। 11এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এক জন বিপক্ষ! সে দেশ ঘিরে ফেলবে, সে তোমার প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং তোমার অট্টালিকাগুলো লুট করবে।
12মাবুদ এই কথা বলেন, সিংহের মুখ থেকে যেমন ভেড়ার রাখাল দু’টি পা কিংবা একটি কর্ণমূল উদ্ধার করে, তেমনি সেই বনি-ইসরাইলদের উদ্ধার করা যাবে, যারা সামেরিয়ায় বিছানার কোণে কিংবা পালঙ্কের উপর শিল্পীত চাদরে বসে থাকে। 13তোমরা শোন, আর ইয়াকুবের কুলের বিরুদ্ধে সাক্ষ্য দাও, এই কথা সার্বভৌম মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌ বলেন। 14কেননা আমি যেদিন ইসরাইলকে তার অধর্মগুলোর প্রতিফল দেব, সেদিন বৈথেলস্থ কোরবানগাহ্‌গুলোকে প্রতিফল দেব, তাতে কোরবানগাহ্‌র শিংগুলো ছিন্ন হয়ে ভূমিতে পড়বে। 15আমি শীতকালের ও গ্রীষ্মকালের বাড়িকে আঘাত করবো; হাতির দাতের বাড়িগুলো নষ্ট হবে এবং অনেক বাড়ি ধ্বংস হবে, মাবুদ এই কথা বলেন।

ハイライト

コピー

比較

シェア

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。