1
প্রকাশিত কালাম 11:15
কিতাবুল মোকাদ্দস
BACIB
পরে সপ্তম ফেরেশতা তূরী বাজালেন, তখন বেহেশতে জোরে জোরে এরকম বাণী হল, ‘দুনিয়ার রাজ্য আমাদের প্রভুর ও তাঁর মসীহের হল এবং তিনি যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করবেন।’
比較
প্রকাশিত কালাম 11:15で検索
2
প্রকাশিত কালাম 11:18
আর জাতিরা ক্রুদ্ধ হয়েছিল, কিন্তু তোমার গজব নাজেল করবার সময় উপস্থিত হল, আর মৃত লোকদের বিচার করার সময় এবং তোমার গোলাম নবীদের ও পবিত্র লোকদেরকে ও যারা তোমার নাম ভয় করে, তাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দেবার এবং দুনিয়া ধ্বংসকারীদের ধ্বংস করার সময় উপস্থিত হল।’
প্রকাশিত কালাম 11:18で検索
3
প্রকাশিত কালাম 11:3
আর আমি আমার দুই সাক্ষীকে কাজ দেব, তাঁরা চট পরে এক হাজার দুই শত ষাট দিন পর্যন্ত ভবিষ্যদ্বাণী বলবেন।
প্রকাশিত কালাম 11:3で検索
4
প্রকাশিত কালাম 11:11
পরে সেই সাড়ে তিন দিন গত হলে, “আল্লাহ্ থেকে জীবনের নিঃশ্বাস তাঁদের মধ্যে প্রবেশ করলো, তাতে তাঁরা পায়ে ভর দিয়ে দাঁড়ালেন,” এবং যারা তাঁদের দেখলো, তারা ভীষণ ভয় পেল।
প্রকাশিত কালাম 11:11で検索
5
প্রকাশিত কালাম 11:6
আসমান রুদ্ধ করতে তাঁদের ক্ষমতা আছে, যেন তাঁদের কথিত ভবিষ্যদ্বাণীর সমস্ত দিন বৃষ্টি না হয়; এবং পানিকে রক্ত করার জন্য পানির উপরে ক্ষমতা এবং যতবার ইচ্ছা করেন দুনিয়াকে সমস্ত আঘাতে আঘাত করার ক্ষমতা তাঁদের আছে।
প্রকাশিত কালাম 11:6で検索
6
প্রকাশিত কালাম 11:4-5
তাঁরা সেই দুই জলপাই গাছ ও দুই প্রদীপ-আসনস্বরূপ, যাঁরা দুনিয়ার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে আছেন। আর যদি কেউ তাঁদের ক্ষতি করতে চায়, তবে তাঁদের মুখ থেকে আগুন বের হয়ে তাঁদের দুশমনদেরকে গ্রাস করবে; যদি কেউ তাঁদের ক্ষতি করতে চায়, তবে সেভাবে তাকে হত হতে হবে।
প্রকাশিত কালাম 11:4-5で検索