1
ইশাইয়া 41:10
কিতাবুল মোকাদ্দস
BACIB
ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্; আমি তোমাকে পরাক্রম দেব; আমি তোমার সাহায্য করবো; আমি নিজের ধর্মশীলতার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো।
比較
ইশাইয়া 41:10で検索
2
ইশাইয়া 41:13
কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্ তোমার ডান হাত ধরে থাকব; তোমাকে বলবো, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করবো।
ইশাইয়া 41:13で検索
3
ইশাইয়া 41:11
দেখ, যারা তোমার উপর রাগ করে, তারা সকলে লজ্জিত ও বিষণ্ন হবে; যারা তোমার সঙ্গে ঝগড়া করে, তাদের কোন চিহ্ন থাকবে না, বিনষ্ট হবে।
ইশাইয়া 41:11で検索
4
ইশাইয়া 41:9
আমি তোমাকে দুনিয়ার প্রান্ত থেকে এনেছি, দুনিয়ার সীমা থেকে আহ্বান করে বলেছি, তুমি আমার গোলাম, আমি তোমাকে মনোনীত করেছি, দূর করে দেই নি।
ইশাইয়া 41:9で検索
5
ইশাইয়া 41:12
যারা তোমার সঙ্গে বিরোধ করে, তাদেরকে তুমি খোঁজ করবে, কিন্তু দেখতে পাবে না; যারা তোমার সঙ্গে যুদ্ধ করে, তাদের কোন চিহ্ন থাকবে না, কোন কিছুর মধ্যে গণ্য হবে না।
ইশাইয়া 41:12で検索
6
ইশাইয়া 41:14
হে কীট ইয়াকুব, হে ক্ষুদ্র ইসরাইল, ভয় করো না; মাবুদ বলেন, আমি তোমাকে সাহায্য করবো; আর ইসরাইলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।
ইশাইয়া 41:14で検索
7
ইশাইয়া 41:8
কিন্তু হে আমার গোলাম ইসরাইল, আমার মনোনীত ইয়াকুব, আমার বন্ধু ইব্রাহিমের বংশ
ইশাইয়া 41:8で検索
8
ইশাইয়া 41:18
আমি গাছপালাহীন পাহাড়-শ্রেণীতে নদনদী ও উপত্যকার মধ্যে স্থানে স্থানে ফোয়ারা সৃষ্টি করবো; আমি মরুভূমিকে জলাশয় ও শুকনো ভূমিকে পানির ফোয়ারায় পরিণত করবো।
ইশাইয়া 41:18で検索
9
ইশাইয়া 41:17
দুঃখী দরিদ্ররা পানি খোঁজ করে কিন্তু পানি নেই, তাদের জিহ্বা তৃষ্ণায় শুকিয়ে গেছে; আমি মাবুদ তাদেরকে উত্তর দেব, আমি ইসরাইলের আল্লাহ্ তাদেরকে ত্যাগ করবো না।
ইশাইয়া 41:17で検索
10
ইশাইয়া 41:4
এসব কার কৃত, কার সাধিত? কে বংশ পরমপরাকে আদি থেকে আহ্বান করেন? আমি মাবুদ আদি এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী।
ইশাইয়া 41:4で検索
11
ইশাইয়া 41:19-20
আমি মরুভূমিতে এরস, বাবলা, গুলমেঁদি ও জলপাই গাছ রোপণ করবো; আমি মরুভূমিতে দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র লাগাব; যেন তারা দেখে, জেনে ও বিবেচনা করে একেবারে নিশ্চয় বুঝতে পারে যে, মাবুদের হাত এই কাজ করেছে, ইসরাইলের পবিত্রতম তা সৃষ্টি করেছেন।
ইশাইয়া 41:19-20で検索