1
১ ইউহোন্না 4:18
কিতাবুল মোকাদ্দস
BACIB
এই মহব্বতের মধ্যে ভয় নেই, বরং সিদ্ধ মহব্বত ভয়কে দূর করে দেয়, কেননা ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা যুক্ত থাকে, আর যে ভয় করে, সে মহব্বতে পূর্ণতা লাভ করে নি।
比較
১ ইউহোন্না 4:18で検索
2
১ ইউহোন্না 4:4
সন্তানেরা, তোমরা আল্লাহ্ থেকে এসেছ এবং ওদেরকে জয় করেছ; কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি দুনিয়ার মধ্যবর্তী ব্যক্তির চেয়ে মহান।
১ ইউহোন্না 4:4で検索
3
১ ইউহোন্না 4:19
আমরা মহব্বত করি, কারণ তিনিই প্রথমে আমাদের মহব্বত করেছেন।
১ ইউহোন্না 4:19で検索
4
১ ইউহোন্না 4:7
প্রিয়তমেরা, এসো, আমরা একে অন্যকে মহব্বত করি; কারণ মহব্বত আল্লাহ্র; এবং যে কেউ মহব্বত করে, সে আল্লাহ্ থেকে জাত এবং সে আল্লাহ্কে জানে।
১ ইউহোন্না 4:7で検索
5
১ ইউহোন্না 4:8
যে মহব্বত করে না, সে আল্লাহ্কে জানে না, কারণ আল্লাহ্ মহব্বত।
১ ইউহোন্না 4:8で検索
6
১ ইউহোন্না 4:10
এতেই মহব্বত আছে; আমরা যে আল্লাহ্কে মহব্বত করেছিলাম তা নয়; কিন্তু তিনিই আমাদেরকে মহব্বত করলেন এবং আপন পুত্রকে আমাদের গুনাহের কাফ্ফারা হবার জন্য প্রেরণ করলেন।
১ ইউহোন্না 4:10で検索
7
১ ইউহোন্না 4:11
প্রিয়তমেরা, আল্লাহ্ যখন আমাদের এমন মহব্বত করেছেন, তখন আমরাও পরস্পর মহব্বত করতে বাধ্য।
১ ইউহোন্না 4:11で検索
8
১ ইউহোন্না 4:9
আমাদের মধ্যে এতেই আল্লাহ্র মহব্বত প্রকাশিত হয়েছে যে, আল্লাহ্ তাঁর একজাত পুত্রকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন আমরা তাঁর মধ্য দিয়ে জীবন লাভ করতে পারি।
১ ইউহোন্না 4:9で検索
9
১ ইউহোন্না 4:20
যদি কেউ বলে, আমি আল্লাহ্কে মহব্বত করি আর আপন ভাইকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী; কেননা যাকে দেখেছে, নিজের সেই ভাইকে যে মহব্বত না করে, সে যাঁকে দেখে নি, সেই আল্লাহ্কে মহব্বত করতে পারে না।
১ ইউহোন্না 4:20で検索
10
১ ইউহোন্না 4:15
যে কেউ স্বীকার করবে যে, ঈসা আল্লাহ্র পুত্র, আল্লাহ্ তার মধ্যে থাকেন এবং সেও আল্লাহ্র মধ্যে থাকে।
১ ইউহোন্না 4:15で検索
11
১ ইউহোন্না 4:21
আর আমরা তাঁর কাছ থেকে এই হুকুম পেয়েছি যে, আল্লাহ্কে যে মহব্বত করে, সে আপন ভাইকেও মহব্বত করুক।
১ ইউহোন্না 4:21で検索
12
১ ইউহোন্না 4:1-2
প্রিয়তমেরা, তোমরা সকল রূহ্কে বিশ্বাস করো না, বরং রূহ্গুলোকে পরীক্ষা করে দেখ, তারা আল্লাহ্র কাছ থেকে এসেছে কি না; কারণ অনেক ভণ্ড নবী দুনিয়াতে বের হয়েছে। এতে তোমরা আল্লাহ্র রূহ্কে জানতে পারবে; যে রূহ্ ঈসা মসীহ্কে মানব দেহে আগত বলে স্বীকার করে, সে আল্লাহ্র কাছ থেকে এসেছে।
১ ইউহোন্না 4:1-2で検索
13
১ ইউহোন্না 4:3
আর যে রূহ্ ঈসাকে স্বীকার না করে, সে আল্লাহ্ থেকে আসে নি; আর তা-ই দজ্জালের রূহ্, যার বিষয়ে তোমরা শুনেছ যে, তা আসছে এবং এখনই তা দুনিয়াতে আছে।
১ ইউহোন্না 4:3で検索