ইউনুস 4
4
হযরত ইউনুসের রাগ
1কিন্তু এতে ইউনুস মহা বিরক্ত ও ক্রুদ্ধ হলেন। 2তিনি মাবুদের কাছে মুনাজাত করে বললেন, হে মাবুদ, ফরিয়াদ করি, আমি স্বদেশে থাকতে কি এই কথাই বলি নি? সেজন্য দ্রুত তর্শীশে পালাতে গিয়েছিলাম; কেননা আমি জানতাম, তুমি কৃপাময় ও স্নেহশীল আল্লাহ্, ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনাকারী। 3অতএব এখন, হে মাবুদ, ফরিয়াদ করি, আমা থেকে আমার প্রাণ হরণ কর, কেননা আমার জীবনের চেয়ে মরণ ভাল। 4মাবুদ বললেন, তুমি ক্রোধ করে কি ভাল করছো? 5তখন ইউনুস নগরের বাইরে গিয়ে নগরের পূর্ব দিকে বসে রইলেন; সেখানে তিনি নিজের জন্য একটি কুটির তৈরি করে তার নিচে ছায়াতে বসলেন, নগরের কি দশা হয় দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন।
6তখন মাবুদ আল্লাহ্ একটি এরণ্ড গাছ নিরূপণ করলেন; আর সেই গাছটি বাড়িয়ে ইউনুসের উপরে আনলেন, যেন তাঁর মাথার উপরে ছায়া হয়, যেন তাঁর কষ্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। আর ইউনুস সেই এরণ্ড গাছটির জন্য বড় খুশি হলেন। 7কিন্তু পর দিন সূর্য ওঠার সময় আল্লাহ্ একটি কীট নিরূপণ করলেন, সে ঐ এরণ্ড গাছটিকে দংশন করলে তা শুকিয়ে গেল। 8পরে যখন সূর্য উঠলো, আল্লাহ্ উষ্ণ পূর্বীয় বায়ু নির্ধারণ করলেন, তাতে ইউনুসের মাথায় এমন রৌদ্র লাগল যে, তিনি অত্যন্ত দুর্বল হয়ে নিজের মৃত্যুর জন্য মুনাজাত করে বললেন, আমার জীবনের চেয়ে মরণ ভাল।
আল্লাহ্র মমতা
9তখন আল্লাহ্ ইউনুসকে বললেন, তুমি এরণ্ড গাছটির জন্য ক্রোধ করে কি ভাল করছো? তিনি বললেন, মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভাল। 10মাবুদ বললেন, তুমি এই এরণ্ড গাছের জন্য কোন শ্রম কর নি এবং এটা বাড়িয়ে তোল নি; এটি এক রাতে উৎপন্ন ও এক রাতে উচ্ছিন্ন হল, তবুও এর প্রতি তোমার দয়াবোধ জেগে উঠেছে। 11তবে আমি কি নিনেভের প্রতি, ঐ মহানগরের প্রতি, দয়া করবো না? সেখানে এমন এক লক্ষ বিশ হাজারের বেশি মানুষ আছে, যারা ডান হাত থেকে বাম হাতের প্রভেদ জানে না; আর অনেক পশুও আছে।
Attualmente Selezionati:
ইউনুস 4: BACIB
Evidenzia
Condividi
Confronta
Copia
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013