ইউনুস 3
3
নিনেভেতে হযরত ইউনুসের ঘোষণা ও তার ফল
1পরে দ্বিতীয়বার মাবুদের কালাম ইউনুসের উপর নাজেল হল; 2তিনি বললেন, তুমি উঠ, নিনেভেতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যা ঘোষণা করতে বলি, তা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর। 3তখন ইউনুস মাবুদের কালাম অনুসারে নিনেভেতে গেলেন। নিনেভে আল্লাহ্র দৃষ্টিতে মহানগর, সেখানে তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতে তিন দিন লাগত। 4পরে ইউনুস নগরে প্রবেশ করতে আরম্ভ করে এক দিনের পথ গেলেন এবং ঘোষণা করলেন যে, ‘আর চল্লিশ দিন গত হলে নিনেভে উৎপাটিত হবে।’
5তখন নিনেভে শহরের লোকেরা আল্লাহ্র উপরে ঈমান আনলো; তারা রোজা ঘোষণা করলো এবং মহান থেকে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরলো।
6আর সেই বার্তা নিনেভের বাদশাহ্র কাছে পৌঁছালে পর তিনি তাঁর সিংহাসন থেকে উঠলেন, শরীরের শাল রেখে দিলেন এবং চট পরে ভস্মে বসলেন। 7আর তিনি নিনেভেতে বাদশাহ্র ও তাঁর রাজ-কর্মচারীদের হুকুমে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করালেন, মানুষ ও গোমেষাদি পশু কেউ কিছু আস্বাদন না করুক, ভোজন বা পানি গ্রহণ না করুক; 8কিন্তু মানুষ ও পশু চট পরে যথাশক্তি আল্লাহ্কে ডাকুক, আর প্রত্যেকে নিজ নিজ কুপথ ও নিজ নিজ খারাপ পথ ও দৌরাত্ম্য থেকে ফিরে আসুক। 9হয় তো, আল্লাহ্ ক্ষান্ত হবেন, মন পরিবর্তন করবেন ও তাঁর জ্বলন্ত ক্রোধ থেকে নিবৃত্ত হবেন, তাতে আমরা বিনষ্ট হব না।
10তখন আল্লাহ্ তাদের কাজ, তারা যে নিজ নিজ কুপথ থেকে বিমুখ হল, তা দেখলেন, আর তাদের যে অমঙ্গল করবেন বলেছিলেন, সেই বিষয়ে অনুশোচনা করলেন; তা করলেন না।
Attualmente Selezionati:
ইউনুস 3: BACIB
Evidenzia
Condividi
Confronta
Copia
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013