গণনা পুস্তক 25
25
পিয়োর-এ ইসরায়েলীদের প্রতিমা পূজা
1শিটিম-এ বসতি করার সময় ইসরয়েলীরা মোয়াব দেশের রমণীদের সঙ্গে অবৈধ সংসর্গে লিপ্ত হতে লাগল। 2কারণ ঐ রমণীরা তাদের দেবতাদের উদ্দেশে উৎসর্গিত বলির প্রসাদ গ্রহণের জন্য ইসরায়েলীদের নিমন্ত্রণ করত। ইসরায়েলীরা সেই প্রসাদ গ্রহণ করে দেবতাদের পূজা করত। 3ক্রমে ইসরায়েলীরা পিয়োরের বেলদেবের ভক্ত হয়ে উঠল এবং তার ফলে প্রভু পরমেশ্বর তাদের প্রতি রুষ্ট হলেন। 4প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই লোকদের নেতাদের ধরে প্রকাশ্য দিবালোকে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ফাঁসী দাও, তাহলে ইসরায়েলীদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হবে। 5মোশি তখন ইসরায়েলীদের বিচারক মণ্ডলীকে বললেন, তোমারা প্রত্যেকে তোমাদের লোকজনের মধ্যে যারা পিয়োরের বেলদেবের প্রতি আসক্ত হয়েছে তাদের বধ কর।
6সেই সময় মোশি ও সমগ্র ইসরায়েলী জনতার সামনে একজন ইসরায়েলী মিদিয়ন দেশের এক নারীকে তার ঘরে নিয়ে গেল। লোকেরা তখন সম্মিলন শিবিরের দ্বারে বিলাপ করছিল। 7পুরোহিত হারোণের পৌত্র ও ইলিয়াসর পুত্র পিনহস এই ব্যাপার দেখে জনমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে এসে একটা বর্শা হাতে নিলেন, 8এবং সেই ইসরায়েলী লোকটার পিছন পিছন ঘরের মধ্যে গিয়ে বর্শা চালিয়ে সেই ইসরায়েলী এবং ঐ নারী- দুজনকেই গেঁথে ফেললেন। তখন ইসরায়েলীদের উপর মহামারী প্রকোপ নিবৃত্ত হল। 9কিন্তু তার আগেই ঐ মহামারীতে চব্বিশ হাজার লোক মারা গিয়েছিল। 10-11প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, পুরোহিত হারোণের পৌত্র ও ইলিয়াসরের পুত্র পিনহস ইসরায়েলীদের উপর থেকে আমার ক্রোধ নিবৃত্ত করেছে, কারণ তাদের মধ্যে সে আমি ছাড়া আর কোন দেবতার পূজাকে মেনে নেয় নি সেই জন্যই আমি ক্রোধের বংশ ইসরায়েলীদের নিঃশেষে সংহার করলাম না। 12তুমি তাকে বল যে এর জন্য আমি তার সঙ্গে আমার শান্তির সম্বন্ধ স্থাপন করলাম। 13সে ও তার পরবর্তী বংশধরেরা চিরকাল আমার পৌরোহিত্য করবে, কারণ সে তার ঈশ্বরের জন্য ঐকান্তিক আগ্রহ দেখিয়েছে এবং ইসরায়েলীদের হয়ে প্রায়শ্চিত্ত সাধন করেছে।
14সেই মিদিয়নী নারীর সঙ্গে যে ইসরায়েলী লোকটি নিহত হয়েছিল তার নাম জিম্রী। সে ছিল সালুর পুত্র এবং শিমিয়োন গোষ্ঠীর একজন কুলপতি। 15ঐ নিহত মিদিয়নী নারীর নাম কজবি, সে ছিল সুর নামক মিদিয়নীদের এক গোষ্ঠী প্রধানের কন্যা। 16প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 17তুমি মিদিয়নীদের আক্রমণ করে উদ্ব্যস্ত কর। 18কারণ তারাও পিয়োর-এর ছলনার দ্বারা তোমাদের প্রতারিত করে এই বিপত্তি ঘটিয়েছে এবং তাদের জ্ঞাতিভগ্নী মিদিয়নী গোষ্ঠী প্রধানের কন্যা কজ্বী, পিয়োরের মহামারীর সময় যে নিহত হয়েছিল, সেও ছিল তোমাদের দুঃখ কষ্টের অন্যতম কারণ।
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক 25: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.