প্রকাশিত কালাম 15

15
সাতটি অন্তিম আঘাত
1পরে আমি বেহেশতে আর একটি চিহ্ন দেখলাম, তা মহৎ ও অদ্ভুত। আমি সাত জন ফেরেশতাকে সাতটি আঘাত নিয়ে আসতে দেখলাম; সেগুলো সবই শেষ আঘাত, কেননা সেগুলোর মধ্য দিয়ে আল্লাহ্‌র গজব সমাপ্ত হল।
2আর আমি দেখলাম, যেন আগুন মিশানো কাচের সমুদ্র; এবং যারা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে, তারা ঐ কাচের সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে আল্লাহ্‌র বীণা। 3আর তারা আল্লাহ্‌র গোলাম মূসার গজল ও মেষশাবকের গজল গায়, বলে,
“মহৎ ও আশ্চর্য তোমার কাজগুলো,
হে প্রভু আল্লাহ্‌, সর্বশক্তিমান;
ন্যায্য ও সত্য তোমার পথগুলো,
হে জাতিদের বাদশাহ্‌!
4হে প্রভু, কে না ভয় পাবে?
এবং তোমার নামের গৌরব কে না করবে?
কেননা একমাত্র তুমিই পবিত্র,
কেননা সমস্ত জাতি এসে তোমার সম্মুখে এবাদত করবে,
কেননা তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”
5আর তারপর আমি দেখলাম, বেহেশতে শরীয়ত-তাঁবুর এবাদতখানাটি খুলে দেওয়া হল; 6তাতে ঐ সাতটি আঘাতের মালিক সাত জন ফেরেশতা এবাদতখানা থেকে বাইরে আসলেন, তাঁরা বিমল ও উজ্জ্বল মসীনার কাপড় পরা এবং তাঁদের বক্ষঃস্থলে সোনার পটুকা বাঁধা। 7পরে চার জন প্রাণীর মধ্যে এক জন প্রাণী ঐ সাত জন ফেরেশতাকে সাতটি সোনার বাটি দিলেন, সেগুলো যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত আল্লাহ্‌র গজবে পরিপূর্ণ। 8তাতে আল্লাহ্‌র মহিমা ও তাঁর পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় এবাদতখানাটি পরিপূর্ণ হল; এবং ঐ সাত জন ফেরেশতার সাতটি আঘাত সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ এবাদতখানায় প্রবেশ করতে পারল না।

Subratllat

Copia

Compara

Comparteix

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió