মেসাল 4
4
প্রজ্ঞাবানদের পথ
1বৎসরা, পিতার উপদেশ শোন,
সুবিবেচনা বুঝবার জন্য মনোযোগ দাও।
2কেননা আমি তোমাদেরকে আদেশমালা দেব;
তোমরা আমার ব্যবস্থা ত্যাগ করো না।
3কারণ আমিও নিজের পিতার সন্তান ছিলাম,
মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।
4পিতা আমাকে শিক্ষা দিতেন, বলতেন,
তোমার অন্তর আমার কথা ধরে রাখুক;
আমার সমস্ত হুকুম পালন কর, জীবন পাবে;
5প্রজ্ঞা অর্জন কর, সুবিবেচনা আয়ত্ব কর, ভুলে যেও না;
আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না।
6প্রজ্ঞাকে ছেড়ো না, সে তোমাকে রক্ষা করবে;
তাকে মহব্বত কর, সে তোমাকে সংরক্ষণ করবে।
7প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর;
সমস্ত অর্জন দিয়ে সুবিবেচনা আয়ত্ব কর।
8তাকে শিরোধার্য কর, সে তোমাকে উন্নত করবে,
যখন তাকে আলিঙ্গন কর, সে তোমাকে মান্য করবে।
9সে তোমার মাথায় লাবণ্যভূষণ দেবে,
সে তোমাকে শোভার মুকুট প্রদান করবে।
10বৎস, শোন, আমার কথা গ্রহণ কর,
তাতে তোমার জীবনের আয়ু দীর্ঘ হবে।
11আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখিয়েছি,
তোমাকে সরলতার পথে চালিয়েছি।
12তোমার গমনকালে পাদসঞ্চার বাধাগ্রস্ত হবে না,
ধাবনকালে তোমার হোঁচট লাগবে না।
13উপদেশ ধরে রেখো, ছেড়ে দিও না,
তা রক্ষা কর, কেননা তা তোমার জীবন।
14দুর্জনদের পথে প্রবেশ করো না,
দুর্বৃত্তদের পথে চলো না,
15তা পরিত্যাগ কর, তার কাছ দিয়ে যেও না;
তা থেকে বিমুখ হয়ে অগ্রসর হও।
16কেননা দুষ্কর্ম না করলে তাদের নিদ্রা হয় না,
কারো হোঁচট না লাগালে তাদের নিদ্রা দূরে যায়।
17কারণ তারা নাফরমানীর অন্ন ভোজন করে,
তারা উপদ্রবের আঙ্গুর-রস পান করে।
18কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় আলোর মত,
যা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।
19দুষ্টদের পথ অন্ধকারের মত;
তারা কিসে হোঁচট খাবে, জানে না।
20বৎস, আমার কথায় মনযোগ দাও,
আমার কথায় কান দাও।
21তা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক,
তোমার হৃদয়মধ্যে তা রাখ।
22কেননা যারা তা পায়, তাদের পক্ষে তা জীবন,
তা তাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ।
23সমস্ত রক্ষণীয়ের চেয়ে তোমার অন্তর রক্ষা কর,
কেননা তা থেকে জীবন প্রবাহিত হয়।
24মুখের কুটিলতা নিজের কাছ থেকে দূর কর,
ওষ্ঠাধরের বক্রতা নিজের কাছ থেকে সরিয়ে দাও।
25তোমার চোখ সরল দৃষ্টি করুক,
তোমার চোখের পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।
26তোমার চলার পথ সমান কর,
তোমার সমস্ত পথ সুদৃঢ় হোক।
27ডানে বা বামে ফিরবে না,
মন্দ থেকে চরণ নিবৃত্ত কর।
S'ha seleccionat:
মেসাল 4: BACIB
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013