জাকারিয়া 2
2
তৃতীয় দর্শন: পরিমাপের দড়ি হাতে এক জন পুরুষ
1পরে আমি চোখ তুলে লক্ষ্য করলাম, আর দেখ, পরিমাপের দড়ি হাতে এক জন পুরুষ। 2তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি আমাকে বললেন, জেরুশালেম মাপতে, তার চওড়া ও তার লম্বা কত তা দেখতে যাচ্ছি। 3আর দেখ, যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি অগ্রসর হলেন; আর এক জন ফেরেশতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। 4তিনি তাঁকে বললেন, তুমি দৌড়ে গিয়ে যুবককে বল, জেরুশালেমের মধ্যবর্তী মানুষ ও পশুদের জন্য প্রাচীর-বিহীন গ্রামগুলোর মত তার বসতি হবে; 5কারণ মাবুদ বলেন, আমিই তার চারদিকে আগুনের প্রাচীরস্বরূপ হব এবং আমি তার মধ্যবর্তী মহিমাস্বরূপ হবো।
নির্বাসিতদের কাছে আহ্বান
6অহো! অহো! উত্তর দেশ থেকে পালিয়ে যাও, মাবুদ এই কথা বলেন; কেননা আমি তোমাদের আসমানের চার বায়ুর মত ছড়িয়ে দিয়েছি, মাবুদ এই কথা বলেন। 7অহো সিয়োন, ব্যাবিলন-কন্যার সহনিবাসীনী! জীবন রক্ষার্থে পালিয়ে যাও। 8কারণ বাহিনীগণের মাবুদ এই কথা বলেন; মহিমার পরে তিনি আমাকে সেই জাতিদের কাছে পাঠালেন, যারা তোমাদের লুট করেছে; কেননা যে ব্যক্তি তোমাদেরকে স্পর্শ করে, সে তাঁর চোখের মণি স্পর্শ করে। 9কারণ দেখ, আমি তাদের উপরে আমার হাত উঠাব, তাতে তারা তাদের গোলামদের লুটবস্তু হবে, আর তোমরা জানবে যে, বাহিনীগণের মাবুদই আমাকে পাঠিয়েছেন।
10সিয়োন-কন্যে, আনন্দগান কর, আহ্লাদ কর, কেননা দেখ, আমি আসছি, আর আমি তোমার মধ্যে বাস করবো, মাবুদ এই কথা বলেন। 11সেই দিনে অনেক জাতি মাবুদের প্রতি আসক্ত হবে, আমার লোক হবে; এবং আমি তোমার মধ্যে বাস করবো, তাতে তুমি জানবে যে, বাহিনীগণের মাবুদই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। 12আর মাবুদ পবিত্র দেশে নিজের অংশ বলে এহুদাকে অধিকার করবেন ও জেরুশালেমকে আবার মনোনীত করবেন।
13মাবুদের সাক্ষাতে প্রাণীমাত্র নীরব হও, কেননা তিনি তাঁর পবিত্র শরীয়ত-তাঁবুর মধ্য থেকে জেগে উঠেছেন।
Цяпер абрана:
জাকারিয়া 2: BACIB
Пазнака
Падзяліцца
Параўнаць
Капіяваць
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013