হোসিয়া 6

6
মন পরিবর্তনের জন্য ইসরাইলের আহ্বান
1চল, আমরা মাবুদের কাছে ফিরে যাই, কারণ তিনিই বিদীর্ণ করেছেন, তিনি আমাদেরকে সুস্থও করবেন; তিনি আঘাত করেছেন, তিনি আমাদের ক্ষত বেঁধেও দিবেন। 2দুই দিন পরে তিনি আমাদেরকে সঞ্জীবিত করবেন, তৃতীয় দিনে উঠাবেন, তাতে আমরা তাঁর সাক্ষাতে বেঁচে থাকব। 3এসো, আমরা মাবুদকে জানি, তাঁকে জানবার জন্য তাঁর পেছনে চলি; অরুণোদয়ের মত তাঁর উদয় নিশ্চিত; আর তিনি আমাদের কাছে বৃষ্টির মত আসবেন, ভূমি-সেচনকারী শেষ বর্ষার মত আসবেন।
কোরবানী নয় কিন্তু অটল মহব্বতই চাই
4হে আফরাহীম, তোমার জন্য আমি কি করবো? হে এহুদা, তোমার জন্য কি করবো? তোমাদের সাধুতা তো সকাল বেলার মেঘের মত, শিশিরের মত, যা প্রত্যুষে উড়ে যায়। 5এজন্য আমি নবীদের দ্বারা লোকদেরকে টুকরা টুকরা করেছি, আমার মুখের কালাম দ্বারা হত্যা করেছি; এবং আমার বিচার বিদ্যুতের মত বের হয়। 6কারণ আমি অটল মহব্বতই চাই, কোরবানী নয়; এবং পোড়ানো-কোরবানীর চেয়ে আল্লাহ্‌বিষয়ক জ্ঞান চাই। 7কিন্তু এরা আদমে আমার নিয়ম লঙ্ঘন করেছে; ঐ স্থানে আমার বিরুদ্ধে বেঈমানী করেছে। 8গিলিয়দ দুর্বৃত্তদের নগর, তা রক্তে রঞ্জিত। 9যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসিয়ে থাকে, তেমনি ইমাম সমাজ শিখিমে যাবার পথে হত্যা করে, হ্যাঁ, তারা কুকর্ম করেছে। 10আমি ইসরাইলকুলে রোমাঞ্চকর ব্যাপার দেখেছি; ঐ স্থানে আফরাহীমের পতিতাবৃত্তি প্রচলিত, ইসরাইল নাপাক হয়েছে। 11আর হে এহুদা, আমি যখন আমার লোকদের বন্দীদশা ফিরাই, তখন তোমার জন্যও ফসল নিরূপিত।

Цяпер абрана:

হোসিয়া 6: BACIB

Пазнака

Падзяліцца

Параўнаць

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце