হোশেয় ভূমিকা
ভূমিকা
হোশেয় নামে বইটির ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে একটা গল্প রয়েছে, আর সেই গল্পের মধ্য দিয়ে ভবিষ্যতের কথা বলা হয়েছে। সংক্ষেপে গল্পটা হল যে, গোমর নামে একটি স্ত্রীলোককে হোশেয় বিয়ে করেছিলেন এবং গোমরের গর্ভে তিনটি ছেলেমেয়ের জন্ম হয়েছিল (যিষ্রিয়েল, লো-রুহামা, লো-অম্মি)। গোমর অবিশ্বস্ত হয়েছিল কিন্তু হোশেয় খুব ভালবাসার মধ্য দিয়ে তাকে খুঁজে বের করে দাসত্বের এবং অসম্মানের অবস্থা থেকে তাকে কিনে নিয়ে ফিরিয়ে এনেছিলেন। প্রচার মূলক কথার চেয়ে এই গল্পটার মধ্য দিয়ে আরও পরিষ্কার ভাবে দেখানো হয়েছে যে, বিপথে যাওয়া ইস্রায়েল জাতির প্রতি ঈশ্বরের আশ্চর্য দয়া ও অপরিবর্তনীয় ভালবাসা রয়েছে। লেখক-নবীদের মধ্যে হোশেয় ছিলেন একমাত্র নবী যিনি উত্তরের রাজ্যের মধ্যে বাস করেছিলেন ও প্রচার করেছিলেন। এই বইয়ে ইস্রায়েলের উত্তর দিকের রাজ্যকে ইফ্রয়িম বলা হয়েছে, কারণ উত্তর দিকের গোষ্ঠীগুলোর মধ্যে ইফ্রয়িম সবচেয়ে ক্ষমতাশালী ছিল; এটাকে যাকোবও বলা হয়েছে, কারণ যাকোব ছিলেন ইস্রায়েল জাতির পূর্বপুরুষ; এছাড়া শমরিয়াও বলা হয়েছে, কারণ শমরিয়া ছিল উত্তরের রাজ্যের রাজধানী শহর। হোশেয়ের সময়ে ইস্রায়েলীয়েরা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছিল; তারা প্রতিমা পূজা করত ও চরিত্রহীন হয়ে গিয়েছিল। এর জন্য ঈশ্বর তাদের যে সব শাস্তি দিয়েছিলেন তা হল, অনেক বছর ধরে তাদের কোন রাজা থাকবে না, তারা কোন উৎসর্গ করতে পারবে না, এমন কি, তাদের কোন প্রতিমাও থাকবে না। আজও তারা সেই অবস্থাতেই আছে। কিন্তু ভবিষ্যতে তারা যখন অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসবে, তখন তিনি তাদের প্রতি দয়া করবেন।
বিষয় সংক্ষেপ:
(ক) হোশেয়ের ছেলেমেয়েদের নামের মধ্য দিয়ে ইস্রায়েলকে বাতিল ঘোষণা করা (১;১-৯ পদ)
(খ) ইস্রায়েলের শাস্তি ও পুনস্থাপনের প্রতিজ্ঞা (১:১০-২:২৩ পদ)
(গ) হোশেয়ের স্ত্রীর মুক্তি হল ইস্রায়েলের ফিরে আসবার ছবি (৩ অধ্যায়)
(ঘ) ঈশ্বরের লোকদের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগ (৪-১০ অধ্যায়)
(ঙ) ঈশ্বরের ক্রোধের মধ্যেও তাঁর দয়া (১১-১৩ অধ্যায়)
(চ) পাপ থেকে ফিরে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবার জন্য ইস্রায়েলীয়দের বিশেষভাবে অনুরোধ করা (১৪ অধ্যায়)
Цяпер абрана:
হোশেয় ভূমিকা: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000