হোশেয় 6
6
কঠিন মনা ইস্রায়েল
1চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনিই আমাদের টুকরা টুকরা করেছেন, তিনি আমাদের সুস্থও করবেন; তিনিই আমাদের আঘাত করেছেন, তিনি আমাদের ঘা বেঁধেও দেবেন। 2অল্পদিন পরে তিনিই আবার আমাদের বাঁচিয়ে তুলবেন, এবং আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আনবেন যাতে আমরা তাঁর সামনে বাস করতে পারি। 3চল, আমরা সদাপ্রভুকে স্বীকার করে নিই; তাঁকে জানবার জন্য তাঁর পিছনে দৌড়াই। সূর্য ওঠার মত তিনি নিশ্চয়ই প্রকাশিত হবেন; বৃষ্টির মত করে, বসন্তকালের মাটি ভেজানো বৃষ্টির মত করে তিনি আসবেন।
4সদাপ্রভু বলছেন, “হে ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কি করব? হে যিহূদা, তোমাকে নিয়েই বা আমি কি করব? তোমার বিশ্বস্ততা সকালের কুয়াশার মত, তা ভোরের শিশিরের মত যা তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। 5সেইজন্য আমার নবীদের দিয়ে আমি তোমাদের টুকরা টুকরা করে কেটেছি, আমার মুখের বাক্য দিয়ে তোমাদের মেরে ফেলেছি; আমার বিচারের রায় তোমাদের উপর বিদ্যুতের মত চম্কে উঠেছে। 6আমি বিশ্বস্ততা চাই, পশু-উৎসর্গ নয়; পোড়ানো-উৎসর্গের চেয়ে আমি চাই যেন মানুষ সত্যিকারভাবে ঈশ্বরকে চেনে। 7তোমরা আদমের মত আমার স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছ; তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছ। 8গিলিয়দ হল সেই দুষ্ট লোকদের শহর যেখানে রয়েছে তাদের রক্তমাখা পায়ের ছাপ। 9ডাকাতেরা যেমন মানুষের অপেক্ষায় ওৎ পেতে থাকে, তেমনি করে ওৎ পেতে থাকে পুরোহিতের দল; তারা শিখিমে যাওয়ার রাস্তায় মানুষ খুন করে এবং ভীষণ অন্যায় কাজ করে। 10ইস্রায়েলের মধ্যে আমি একটা জঘন্য ব্যাপার দেখেছি। সেখানে ইফ্রয়িম ব্যভিচার করেছে এবং ইস্রায়েল অশুচি হয়ে গেছে।
11“হে যিহূদা, তোমার জন্যও ফসল কাটবার সময় স্থির করা হয়েছে।
Цяпер абрана:
হোশেয় 6: SBCL
Пазнака
Падзяліцца
Параўнаць
Капіяваць
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000