হোশেয় 3

3
স্ত্রীর সংগে হোশেয়ের মিলন
1সদাপ্রভু আমাকে বললেন, “যদিও তোমার স্ত্রী অন্য লোকের সংগে ব্যভিচার করছে তবুও তুমি গিয়ে তাকে আবার ভালবাস। ইস্রায়েলীয়েরা যদিও দেব-দেবতার দিকে ফিরেছে এবং পূজার কিশমিশের পিঠা ভালবাসে তবুও সদাপ্রভু যেমন তাদের ভালবাসেন, ঠিক তেমনি করে তুমি তোমার স্ত্রীকে ভালবাস।”
2কাজেই আমি তাকে একশো আশি গ্রাম রূপা ও নব্বই কেজি যব দিয়ে কিনে আনলাম। 3তারপর আমি তাকে বললাম, “আমার সংগে দেহে মিলিত হবার জন্য তোমাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। তুমি ব্যভিচার করবে না কিম্বা কোন লোকের সংগে ভালবাসার সমপর্ক করবে না। আমিও তোমার জন্য অপেক্ষা করব।”
4ঠিক এইভাবে ইস্রায়েলীয়েরা অনেক দিন পর্যন্ত রাজা, নেতা, উৎসর্গের অনুষ্ঠান, পূজার পাথর, এফোদ এবং প্রতিমা ছাড়াই থাকবে। 5তার পরে তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দায়ূদের দিকে ফিরবে। শেষকালে তারা সদাপ্রভুর আশীর্বাদ পাবার জন্য ভয়ে ভয়ে তাঁর কাছে আসবে।

Цяпер абрана:

হোশেয় 3: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце