হোশেয় 2
2
1“তোমাদের ভাইদের তোমরা বলবে অম্মি (যার মানে ‘আমার লোক’) আর বোনদের বলবে রুহামা (যার মানে ‘দয়ার পাত্র’)।
ইস্রায়েলের শাস্তি ও উদ্ধার
2“তোমাদের মাকে বকুনি দাও, বকুনি দাও তাকে, কারণ সে আমার স্ত্রী নয় এবং আমিও তার স্বামী নই। সে তার চোখের চাহনি থেকে বেশ্যাগিরি ও তার বুক থেকে ব্যভিচার দূর করুক। 3তা না হলে আমি তাকে উলংগ করে দেব এবং সে তার জন্মের দিনে যেমন উলংগ ছিল তেমনি করব। আমি তাকে করব মরু-এলাকার মত, করে দেব শুকনা জমির মত এবং পিপাসা দিয়ে তাকে মেরে ফেলব। 4আমি তার ছেলেমেয়েদের দয়া করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান। 5তাদের মা ব্যভিচার করেছে; যে তাদের গর্ভে ধরেছে সে লজ্জার কাজ করেছে। সে বলত, ‘আমি আমার প্রেমিকদের পিছনে যাব; তারাই আমাকে খাবার, জল, পশম, মসীনা, তেল ও পানীয় দিয়ে থাকে।’ 6সেইজন্য আমি কাঁটাঝোপ দিয়ে তার পথ বন্ধ করব; আমি তার চারদিকে দেয়াল গাঁথব যাতে সে তার পথ খুঁজে না পায়। 7সে তার প্রেমিকদের পিছনে দৌড়াবে কিন্তু তাদের ধরতে পারবে না; সে তাদের খুঁজবে কিন্তু পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভাল ছিলাম।’ 8সে স্বীকার করত না যে, আমিই তাকে সেই শস্য, নতুন আংগুর-রস ও তেল দিতাম, তাকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা দিতাম, যা সে বাল দেবতার জন্য ব্যবহার করেছে।
9“কাজেই আমার শস্য পাকলে এবং আমার নতুন আংগুর-রস তৈরী হলে আমি তা নিয়ে যাব। তার উলংগতা ঢাকবার জন্য আমার সেই পশম ও মসীনা আমি ফিরিয়ে নেব। 10আমি এখন তার প্রেমিকদের চোখের সামনে তার লজ্জার কাজ প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে উদ্ধার করবে না। 11আমি তার সব আনন্দের অনুষ্ঠান, পর্ব, অমাবস্যা, বিশ্রাম দিন- এক কথায় তার সব নির্দিষ্ট পর্ব বন্ধ করে দেব। 12যে সব আংগুর লতা ও ডুমুর গাছের বিষয় সে বলেছে যে, তার পাওনা হিসাবে তার প্রেমিকেরা দিয়েছে, সেগুলো আমি নষ্ট করব; সেগুলো আমি জংগলে ভরে দেব আর বুনো পশুরা সেগুলো খেয়ে ফেলবে। 13যতদিন সে বাল দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে এবং আংটি ও গহনা-গাঁটি দিয়ে নিজেকে সাজিয়ে তার প্রেমিকদের পিছনে গিয়ে আমাকে ভুলে থেকেছে ততদিনের জন্য আমি তাকে শাস্তি দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।
14“পরে আমি তাকে মিষ্টি কথা বলে মরু-এলাকায় নিয়ে যাব এবং তার সংগে ভালবাসার কথা বলব। 15আমি সেখানে তার আংগুর ক্ষেত তাকে ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে করব আশার দরজা। তার যৌবনকালের মত করে সে সেখানে গান গেয়ে সাড়া দেবে যেমন সে দিয়েছিল মিসর থেকে বের হয়ে আসবার দিনে।
16“আমি সদাপ্রভু বলছি যে, সেই দিনে সে আমাকে ‘আমার স্বামী’ বলে ডাকবে; ‘আমার প্রভু’ বলে আর ডাকবে না। 17তার মুখ থেকে আমি বাল দেবতাদের নাম দূর করে দেব; সে আর বাল দেবতাদের ডাকবে না। 18সেই দিন আমি তার জন্য পশু, পাখী ও বুকে-হাঁটা প্রাণীদের সংগে সন্ধি করব। আমি দেশ থেকে ধনুক, তলোয়ার ও যুদ্ধ দূর করে দেব যাতে সবাই নিরাপদে ঘুমাতে পারে।
19“হে ইস্রায়েল, আমি তোমার সংগে বিয়ের সম্বন্ধ চিরকালের জন্য পাকা করব; সততা, ন্যায়বিচার, অটল ভালবাসা ও দয়ায় আমি সেই সম্বন্ধ পাকা করব। 20আমি বিশ্বস্ততায় সেই সম্বন্ধ পাকা করব আর তখন তুমি সদাপ্রভুকে গভীরভাবে জানতে পারবে।
21“আমি সদাপ্রভু বলছি, সেই দিনে আমি তোমাদের সাড়া দেব। আমি আকাশকে আদেশ দেব; আকাশ পৃথিবীকে বৃষ্টি দেবে; 22পৃথিবী শস্য, নতুন আংগুর-রস ও তেল দেবে, আর সেগুলোর মধ্য দিয়ে যিষ্রিয়েল, অর্থাৎ ইস্রায়েল আমার সাড়া পাবে। 23আমার জন্যই আমি তাকে দেশে বীজের মত করে বুনে দেব; আমি যাকে বলেছিলাম, ‘আমার দয়ার পাত্র নয়,’ তাকেই আমি দয়া করব। আমি যাদের বলেছিলাম, ‘আমার লোক নয়,’ তাদের আমি বলব, ‘তোমরা আমারই লোক’; আর তারা বলবে, ‘তুমিই আমাদের ঈশ্বর।’ ”
Цяпер абрана:
হোশেয় 2: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000

: