যিহিষ্কেল 9

9
প্রতিমা পূজাকারীদের মৃত্যু
1তারপর আমি ঈশ্বরকে জোর গলায় ডেকে বলতে শুনলাম, “হে শহর-ধ্বংসের কাজে নিযুক্ত লোকেরা, তোমরা প্রত্যেকে ধ্বংসের অস্ত্র হাতে নিয়ে এখানে এস।” 2উত্তর দিকের উঁচু জায়গার ফটকের দিক থেকে আমি ছয়জন লোককে আসতে দেখলাম; প্রত্যেকের হাতে ধ্বংসকারী অস্ত্র ছিল। তাঁদের সংগে ছিলেন মসীনার কাপড় পরা একজন লোক আর তাঁর কোমরের পাশে ছিল লেখার সরঞ্জাম। তাঁরা ভিতরে ঢুকে ব্রোঞ্জের বেদীর পাশে দাঁড়ালেন।
3তখন ইস্রায়েলের ঈশ্বরের যে মহিমা করূবদের উপরে ছিল তা সেখান থেকে উঠে উপাসনা-ঘরের চৌকাঠের কাছে গেল। সদাপ্রভু মসীনার কাপড় পরা সেই লোকটিকে ডাকলেন। 4তিনি তাঁকে বললেন, “তুমি যিরূশালেম শহরের মধ্য দিয়ে যাও এবং তার মধ্যে যে সব জঘন্য কাজ করা হয়েছে সেইজন্য যারা দীর্ঘনিঃশ্বাস ফেলে কোঁকাচ্ছে তাদের কপালে একটা করে চিহ্ন দাও।”
5তারপর আমি শুনতে পেলাম তিনি সেই ছয়জনকে বলছেন, “তোমরা শহরের মধ্যে ওর পিছনে পিছনে যাও এবং কোন মায়া-মমতা না দেখিয়ে লোকদের মেরে ফেলতে থাক, কাউকে রেহাই দিয়ো না। 6বুড়ো, যুবক, যুবতী মেয়ে, স্ত্রীলোক ও ছোট ছেলেমেয়েদের মেরে ফেল, কিন্তু যাদের কপালে চিহ্ন আছে তাদের ছুঁয়ো না। উপাসনা-ঘর থেকে তা করতে শুরু কর।” এতে তাঁরা উপাসনা-ঘরের সামনে যে বৃদ্ধ নেতারা ছিলেন তাঁদের দিয়ে শুরু করলেন।
7তারপর ঈশ্বর তাঁদের বললেন, “তোমরা নিহত লোকদের দিয়ে উঠানটা ভরে ফেলে উপাসনা-ঘরটা অশুচি কর। যাও, কাজ কর।” কাজেই তাঁরা বের হয়ে শহরে গিয়ে লোকদের মেরে ফেলতে লাগলেন। 8আমি তখন উপাসনা-ঘরে একা ছিলাম। সেই সময় আমি উবুড় হয়ে পড়ে আবেগের সংগে বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! যিরূশালেমের উপরে তোমার ক্রোধ ঢেলে দিয়ে তুমি কি ইস্রায়েলের বাকী সবাইকে ধ্বংস করে ফেলবে?”
9তিনি উত্তরে আমাকে বললেন, “ইস্রায়েল ও যিহূদার লোকদের পাপ খুবই বেশী; দেশ রক্তপাতে ভরা আর শহরটা অন্যায় কাজে ডুবে গেছে। তারা বলে, ‘সদাপ্রভু এই দেশ ছেড়ে চলে গেছেন; তাই তিনি এই সব দেখেন না।’ 10সেইজন্য আমি তাদের মমতার চোখেও দেখব না, রেহাইও দেব না; তারা যা করেছে তার ফল আমি তাদের উপর ঢেলে দেব।”
11পরে মসীনার কাপড় পরা সেই লোকটি ফিরে এসে এই খবর দিলেন, “আমি আপনার আদেশ অনুসারে কাজ করেছি।”

Цяпер абрана:

যিহিষ্কেল 9: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце