যিহিষ্কেল 6
6
ইস্রায়েলের পাহাড়-পর্বতের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1-3সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, “হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পাহাড়-পর্বতের দিকে মুখ করে বল যে, প্রভু সদাপ্রভু তাদের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাণী বলছেন, ‘হে ইস্রায়েলের পাহাড়-পর্বত, আমার বাক্য শোন। আমি প্রভু সদাপ্রভু পাহাড়-পর্বতগুলোকে এবং খাদ ও উপত্যকাগুলোকে বলছি যে, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে তোমাদের পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করে দেব। 4তোমাদের বেদী সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদীগুলো ভেংগে ফেলা হবে। তোমাদের প্রতিমাগুলোর সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব। 5আমি ইস্রায়েলীয়দের মৃতদেহগুলো তাদের প্রতিমাগুলোর সামনে রাখব এবং তোমাদের বেদীর চারপাশে তোমাদের হাড়গুলো ছড়িয়ে দেব। 6তোমরা যেখানেই বাস কর না কেন সেখানকার শহরগুলো খালি পড়ে থাকবে এবং পূজার উঁচু স্থানগুলো ধ্বংস হবে; তার ফলে তোমাদের বেদীগুলো পড়ে থাকবে ও নষ্ট হয়ে যাবে, তোমাদের প্রতিমাগুলো চুরমার ও ধ্বংস হবে, তোমাদের ধূপবেদীগুলো ভেংগে পড়ে যাবে এবং তোমাদের তৈরী সব কিছু ধ্বংস হয়ে যাবে, 7আর তোমাদের মধ্যেই তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে। এই সব হলে পর তোমরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।
8“‘তবে আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব; তোমরা যখন নানা দেশ ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা মৃত্যুর হাত এড়াতে পারবে। 9সেই সব জাতির মধ্যে থেকে তারা আমার বিষয় এই কথা মনে করবে যে, তাদের অবিশ্বস্ত অন্তর ও চোখ দিয়ে তারা আমাকে কিভাবে দুঃখ দিয়েছে; সেই অন্তর আমার কাছ থেকে সরে গেছে এবং সেই চোখ তাদের প্রতিমাগুলোকে আকুলভাবে কামনা করেছে। তাদের সব মন্দ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে। 10তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনবার কথা আমি অনর্থক বলি নি।’ ”
11তারপর প্রভু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি হাতে হাত দিয়ে ও মাটিতে পা দিয়ে জোরে আঘাত কর এবং ইস্রায়েল জাতির সমস্ত মন্দ ও জঘন্য কাজের জন্য জোরে জোরে হাহাকার কর, কারণ তারা যুদ্ধে, দুর্ভিক্ষে ও মড়কে মারা পড়বে। 12যে দূরে আছে সে মড়কে মরবে এবং যে কাছে আছে সে যুদ্ধে মারা পড়বে, আর যে বেঁচে যাবে সে ঘেরাওয়ের মধ্যে পড়ে দুর্ভিক্ষে মরবে। এইভাবে আমার ক্রোধ আমি তাদের উপর সম্পূর্ণভাবে ঢেলে দেব। 13ইস্রায়েলীয়েরা তাদের বেদীর চারপাশের প্রতিমাগুলোর মধ্যে, সমস্ত বড় বড় পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা গাছের নীচে এবং পাতা-ভরা প্রত্যেকটা এলোন গাছের তলায়, অর্থাৎ যে সব জায়গায় তাদের প্রতিমাগুলোর উদ্দেশে তারা সুগন্ধি ধূপ উৎসর্গ করত সেই সব জায়গায় মরে পড়ে থাকবে। তখন বেঁচে থাকা লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু। 14ইস্রায়েলীয়েরা যেখানেই বাস করুক না কেন আমি তাদের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং মরু-এলাকা থেকে দিব্লা পর্যন্ত সারা দেশটা জনশূন্য ও ধ্বংসস্থান করব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Цяпер абрана:
যিহিষ্কেল 6: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000