যিহিষ্কেল 42

42
পুরোহিতদের দালান
1পরে তিনি আমাকে উপাসনা-ঘরের উত্তর দিকের বাইরের উঠানে এনে একটা দালানে নিয়ে গেলেন। সেই দালানটা উপাসনা-ঘরের উত্তর দিকের খোলা জায়গার পাশে এবং পশ্চিম দিকের দালানটার কাছে ছিল। 2সেটা ছিল একশো হাত লম্বা ও পঞ্চাশ হাত চওড়া এবং তাতে ঢুকবার পথ ছিল উত্তরমুখী। 3এই দালানটা ছিল ভিতরের উঠানের বিশ হাতের সেই খোলা জায়গা এবং বাইরের উঠানের বাঁধানো জায়গার মধ্যে। দালানটা তিন তলা ছিল এবং প্রত্যেক তলায় কামরাগুলোর সামনে হাঁটবার পথ ছিল। 4সেই পথ ছিল দশ হাত চওড়া; সেখান থেকে দালানের ভিতরের খোলা জায়গায় যাবার জন্য এক হাত চওড়া একটা পথ ছিল। দালানের কামরাগুলো উত্তর দিকে খোলা ছিল। 5-6ভিতরের খোলা জায়গার থামগুলোর মত দালানের উপর তলা দু’টার কোন থাম ছিল না। কাজেই এই দালানের পথগুলো একটার উপর আর একটা ছিল না, বরং যত উপরে উঠে গেছে ততই ভিতরের দিকে ঢুকে গেছে; তাতে কামরাগুলো ক্রমশঃ ছোট হয়ে গেছে। 7-9সেই দালানের পূর্ব দিকে একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনে উত্তর-দক্ষিণে লম্বা একটা পঞ্চাশ হাত দেয়াল ছিল। সেই দেয়ালের পূর্ব দিকে ছিল বাইরের উঠান। সেই দেয়ালটা দালানের চওড়ার সমান সমান ছিল। দালানের পূর্ব পাশটা বাইরের উঠানের দিকে চওড়ায় ছিল পঞ্চাশ হাত এবং উপাসনা-ঘরের দিকে লম্বায় ছিল একশো হাত।
10উপাসনা-ঘরের দক্ষিণ দিকে ঠিক একই রকম একটা দালান ছিল। সেটা ছিল ভিতরের উঠানের খোলা জায়গার পাশে এবং পশ্চিম দিকের দালানটার কাছে। 11উত্তর দিকের মতই এই দালানটা বরাবর একটা পথ ছিল। এই দালানটা সব দিক থেকে, অর্থাৎ লম্বা, চওড়া, ঢুকবার পথ এবং ভিতরের পরিকল্পনা উত্তর দিকের দালানের মত ছিল। 12সেই দালানের ঢুকবার পথ ছিল দক্ষিণ দিকে। দালানটার পূর্ব দিকে আর একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনেও একটা দেয়াল ছিল।
13তারপর তিনি আমাকে বললেন, “উপাসনা-ঘরের খোলা জায়গার উত্তর ও দক্ষিণ দিকের দালান দু’টা পুরোহিতদের। যে পুরোহিতেরা সদাপ্রভুর কাছে যায় তারা এই দালান দু’টাতে উৎসর্গের মহাপবিত্র জিনিসগুলো খাবে। সেখানে তারা শস্য-উৎসর্গ, পাপ-উৎসর্গ ও দোষ-উৎসর্গের মহাপবিত্র জিনিসগুলো রাখবে, কারণ দালান দু’টা পবিত্র। 14পুরোহিতেরা সেবা-কাজের জন্য উপাসনা-ঘরে যে পোশাকগুলো পরে ঢুকবে সেগুলো এই দালান দু’টাতে খুলে রাখবে এবং তার পরে বাইরের উঠানে যেতে পারবে, কারণ সেগুলো পবিত্র পোশাক। সাধারণ লোকদের জায়গায় যাবার আগে তাদের অন্য কাপড় পরতে হবে।”
15উপাসনা-ঘরের চারপাশের দেয়ালের ভিতরের সব কিছু মাপা শেষ করলে পর তিনি আমাকে পূর্ব দিকের ফটক দিয়ে বাইরে আনলেন এবং বাইরের চারপাশের এলাকাটা মাপলেন। 16-19তিনি মাপকাঠি দিয়ে এলাকাটার পূর্ব, উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে মাপলে পর সেগুলোর প্রত্যেকটা পাঁচশো মাপকাঠি হল। 20পবিত্র জায়গা থেকে সাধারণ লোকদের জায়গা আলাদা করবার জন্য চারপাশের প্রত্যেক দিকে পাঁচশো মাপকাঠি লম্বা একটা দেয়াল ছিল।

Цяпер абрана:

যিহিষ্কেল 42: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце