1
যিহিষ্কেল 34:16
Pobitro Baibel
SBCL
যারা হারিয়ে গেছে আমিই তাদের খুঁজব এবং যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি আহতদের ঘা বেঁধে দেব এবং দুর্বলদের সবল করব, কিন্তু মোটাসোটা ও বলবানদের আমি ধ্বংস করব, কারণ আমি ন্যায়বিচারের মধ্য দিয়ে আমার পালের দেখাশোনা করব।
Параўнаць
Даследуйце যিহিষ্কেল 34:16
2
যিহিষ্কেল 34:12
রাখাল যেমন করে তার ছড়িয়ে পড়া পালের খোঁজ করে তেমনি করে আমি আমার মেষগুলোর খোঁজ করব। মেঘ ও অন্ধকারের দিনে তারা যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমি সেখান থেকে তাদের উদ্ধার করব।
Даследуйце যিহিষ্কেল 34:12
3
যিহিষ্কেল 34:11
“‘আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি নিজেই আমার মেষগুলোর খোঁজ নেব ও তাদের দেখাশোনা করব।
Даследуйце যিহিষ্কেল 34:11
4
যিহিষ্কেল 34:15
আমি নিজেই আমার মেষগুলো চরাব এবং বিশ্রামস্থানে নিয়ে যাব।
Даследуйце যিহিষ্কেল 34:15
5
যিহিষ্কেল 34:31
হে আমার মেষপাল, আমার চারণ ভূমির পাল, তোমরা আমারই লোক এবং আমিই তোমাদের ঈশ্বর। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Даследуйце যিহিষ্কেল 34:31
6
যিহিষ্কেল 34:2
“হে মানুষের সন্তান, ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে তুমি নবী হিসাবে এই কথা বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘ধিক্, ইস্রায়েলের সেই পালকদের, যারা কেবল নিজেদেরই দেখাশোনা করে! মেষপালের দেখাশোনা করা কি পালকদের উচিত নয়?
Даследуйце যিহিষ্কেল 34:2