1
যিহিষ্কেল 33:11
Pobitro Baibel
SBCL
তুমি তাদের বল যে, আমি প্রভু সদাপ্রভু, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই। হে ইস্রায়েল জাতি, তোমরা ফেরো, তোমাদের মন্দ পথ থেকে তোমরা ফেরো। কেন তোমরা মারা যাবে?
Параўнаць
Даследуйце যিহিষ্কেল 33:11
2
যিহিষ্কেল 33:7
“হে মানুষের সন্তান, ইস্রায়েল জাতির জন্য আমি তোমাকে পাহারাদার নিযুক্ত করেছি; কাজেই আমি যা বলছি তা শোন এবং আমার হয়ে তাদের সতর্ক কর।
Даследуйце যিহিষ্কেল 33:7
3
যিহিষ্কেল 33:9
কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে তার কুপথ থেকে ফিরবার জন্য সতর্ক কর আর যদি সে না ফেরে তবে সে তার পাপের জন্য মরবে, কিন্তু তুমি নিজের প্রাণ রক্ষা করবে।
Даследуйце যিহিষ্কেল 33:9
4
যিহিষ্কেল 33:6
কিন্তু ধর, সেই পাহারাদার সৈন্যদলকে আসতে দেখেও লোকদের সতর্ক করবার জন্য তূরী বাজাল না। তারপর সৈন্যেরা এসে কোন একজনকে মেরে ফেলল। তাহলে বুঝতে হবে সেই মানুষ তার নিজের পাপের জন্যই মারা গেল, কিন্তু তার মৃত্যুর জন্য আমি সেই পাহারাদারকে দায়ী করব।’
Даследуйце যিহিষ্কেল 33:6
5
যিহিষ্কেল 33:5
তূরীর আওয়াজ শুনেও সে সতর্ক হয় নি বলে তাঁর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী থাকবে। সে যদি সতর্ক হত তবে নিজেকে রক্ষা করতে পারত।
Даследуйце যিহিষ্কেল 33:5