1
রোমীয়দের প্রতি পত্র 12:2
পবিত্র বাইবেল
BERV
এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন কর; যেন বুঝতে পার ঈশ্বর কি চান, কোনটা ভাল, কোনটা তাঁকে খুশী করে ও কোনটা সিদ্ধ।
Порівняти
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:2
2
রোমীয়দের প্রতি পত্র 12:1
ভাই ও বোনেরা, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ কর, তা তাঁর কাছে পবিত্র প্রীতিজনক হোক্। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আত্মিক উপায়।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:1
3
রোমীয়দের প্রতি পত্র 12:12
আনন্দ কর, কারণ তোমাদের প্রত্যাশা আছে। তোমরা দুঃখকষ্টে সহিষ্ণু হও; নিরন্তর প্রার্থনা কর।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:12
4
রোমীয়দের প্রতি পত্র 12:21
মন্দের কাছে পরাস্ত হয়ো না, বরং উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:21
5
রোমীয়দের প্রতি পত্র 12:10
ভাই বোনের মধ্যে যে পবিত্র ভালোবাসা থাকে সেই ভালোবাসায় তোমরা পরস্পরকে ভালবাস। অপর ভাই বোনেদের নিজের থেকেও বেশী সম্মানের যোগ্য বলে মনে কর।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:10
6
রোমীয়দের প্রতি পত্র 12:9
তোমার ভালবাসা অকৃত্রিম হোক। যা মন্দ তা ঘৃণা কর আর যা ভাল তাতে আসক্ত থাক।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:9
7
রোমীয়দের প্রতি পত্র 12:18
যতদূর পার সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করে যাও।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:18
8
রোমীয়দের প্রতি পত্র 12:19
আমার বন্ধুরা, কেউ তোমাদের বিরুদ্ধে অন্যায় করলে তাকে শাস্তি দিতে যেও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও। শাস্ত্রে প্রভু বলছেন, “প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রতিদান যা দেবার আমিই দেব।”
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:19
9
রোমীয়দের প্রতি পত্র 12:11
প্রভুর কাজে শিথিল হয়ো না। আত্মায় উদ্দীপ্ত হয়েই তোমরা প্রভুর সেবা কর।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:11
10
রোমীয়দের প্রতি পত্র 12:3
ঈশ্বর আমাকে একটি বিশেষ বর দান করেছেন, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে আমার কিছু বলার আছে। নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত তার থেকে উঁচু ধারণা পোষণ করো না; কিন্তু ঈশ্বর যাকে যে পরিমাণ বিশ্বাস দিয়েছেন তোমরা সেইমতো নিজেদের সম্বন্ধে ধারণা পোষণ কর।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:3
11
রোমীয়দের প্রতি পত্র 12:17
কেউ অপকার করলে অপকার করে তার প্রতিশোধ নিও না। সকলের চোখে যা ভাল তোমরা তা করতেই চেষ্টা কর।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:17
12
রোমীয়দের প্রতি পত্র 12:16
তোমরা পরস্পর একপ্রাণ হয়ে শান্তিতে থাক, অহঙ্কারী হয়ো না। যারা দীনহীন মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রেখে চল। নিজেকে জ্ঞানী মনে করে গর্ব করো না।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:16
13
রোমীয়দের প্রতি পত্র 12:20
কিন্তু তোমরা এই কাজ কর, “তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাদের খেতে দাও, তোমাদের শত্রু তৃষ্ণার্ত হলে তাদের জল পান করাও। এই রকম করলে তোমরা তাকে লজ্জায় ফেলে দেবে।”
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:20
14
রোমীয়দের প্রতি পত্র 12:14-15
তোমাদের যারা নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর তাদের আশীর্বাদ করেন। তাদের মঙ্গল কামনা কর, অভিশাপ দিও না। তোমরা অপরের সুখে সুখী হও, যারা দুঃখে কাঁদছে তাদের সঙ্গে কাঁদো।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:14-15
15
রোমীয়দের প্রতি পত্র 12:13
তোমাদের যা আছে তা অভাবী ঈশ্বরের লোকদের সঙ্গে ভাগ করে নাও। তোমাদের গৃহে অতিথিদের স্বাগত জানাও।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:13
16
রোমীয়দের প্রতি পত্র 12:4-5
আমাদের সকলের দেহ আছে আর সেই দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি একই কাজ করে না। ঠিক তেমনই আমরা অনেকে মিলে খ্রীষ্টেতে দেহ গঠন করি। আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, একে অপরের সঙ্গে সংযুক্ত।
Дослідити রোমীয়দের প্রতি পত্র 12:4-5
Головна
Біблія
Плани
Відео