Logo aplikacji Biblia
Ikona wyszukiwania

২ থিষলনীকীয় 3

3
মুনাজাতের জন্য অনুরোধ
1পরিশেষে হে ভাইয়েরা, আমাদের জন্য মুনাজাত কর, যেন তোমাদের মধ্যে যেমন হচ্ছে, তেমনি প্রভুর কালাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ও মহিমান্বিত হয়, 2আর আমরা যেন দুষ্ট ও মন্দ লোকদের হাত থেকে উদ্ধার পাই; কেননা সকল লোকেরই যে ঈমান আছে তা নয়। 3কিন্তু প্রভু বিশ্বস্ত; তিনিই তোমাদেরকে স্থির রাখবেন ও সেই শয়তানের হাত থেকে রক্ষা করবেন। 4আর তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় প্রত্যয় আছে যে, আমরা যা যা হুকুম করি সেসব তোমরা পালন করছো ও করবে। 5আর প্রভু তোমাদের হৃদয়কে আল্লাহ্‌র মহব্বতের পথে ও মসীহের ধৈর্যের পথে চালিয়ে নিয়ে যান।
অলসতার বিরুদ্ধে সাবধানবাণী
6এখন হে ভাইয়েরা, আমরা আমাদের ঈসা মসীহের নামে তোমাদেরকে এই হুকুম দিচ্ছি, যে কোন ভাই অলসভাবে চলে এবং তোমরা আমাদের কাছ থেকে যে পরম্পরাগত শিক্ষা পেয়েছ সেই অনুসারে চলে না তার সঙ্গ ত্যাগ কর; 7কারণ কিভাবে আমাদের অনুকরণ করতে হয় তা তোমরা নিজেরাই জান; কেননা তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরা অলসভাবে জীবন কাটাই নি; 8আর বিনামূল্যে কারো খাদ্য ভোজন করতাম না, বরং তোমাদের কারো ভারস্বরূপ যেন না হই সেজন্য পরিশ্রম ও কষ্ট সহকারে রাত দিন কাজ করতাম। 9আমাদের যে সেই অধিকার ছিল না তা নয়; কিন্তু তোমাদের কাছে নিজদেরকে আদর্শ হিসেবে দেখাতে চেয়েছি যেন তোমরা আমাদের অনুকরণ করতে পার। 10কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদেরকে এই হুকুম দিয়েছিলাম যে, যদি কেউ কাজ করতে না চায় তবে সে আহারও না করুক। 11বাস্তবিক আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজকর্ম না করে অন্যের ব্যাপারে অনধিকারচর্চা করে থাকে। 12এই রকম লোকদেরকে আমরা ঈসা মসীহের নামে হুকুম ও উপদেশ দিচ্ছি, তারা শান্তভাবে কাজ করে নিজেদের খাদ্য নিজেরাই যোগাড় করুক। 13হে ভাইয়েরা, তোমরা সৎকর্ম করতে নিরুৎসাহিত হয়ো না। 14আর যদি কেউ এই পত্র দ্বারা কথিত আমাদের কথা না মানে তবে তাকে চিহ্নিত করে রাখ, তার সঙ্গে মেলামেশা করো না যেন সে লজ্জিত হয়। 15কিন্তু তাকে শত্রু বলেও মনে করো না, কিন্তু ভাই হিসেবে চেতনা দাও।
শেষ কথা ও দোয়া
16শান্তির প্রভু স্বয়ং সব সময় সমস্ত রকম ভাবে তোমাদেরকে শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হোন।
17এই শুভেচ্ছা আমি পৌল নিজের হাতে লিখলাম। প্রত্যেক পত্রে এটাই আমার চিহ্ন; আমি এইভাবেই লিখে থাকি। 18আমাদের ঈসা মসীহের রহমত তোমাদের সকলের সহবর্তী হোক।

Podkreślenie

Kopiuj

Porównaj

Udostępnij

None

Chcesz, aby twoje zakreślenia były zapisywane na wszystkich twoich urządzeniach? Zarejestruj się lub zaloguj