গণনাপুস্তক 26
26
লোকদের গণনা করা হল
1সেই সাংঘাতিক অসুস্থতার পরে, প্রভু মোশি এবং যাজক হারোণের পুত্র ইলিয়াসরের সঙ্গে কথা বললেন। 2তিনি বললেন, “ইস্রায়েলের লোকদের গণনা কর। 20 বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ী তালিকাভুক্ত করো। এই পুরুষরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার যোগ্যতাসম্পন্ন।”
3এই সময় লোকরা মোয়াবের যর্দন উপত্যকায় শিবির স্থাপন করেছিল। এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে। সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকদের বললেন, 4“তোমরা অবশ্যই 20 বছর অথবা তার বেশী বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করবে। মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় প্রভু মোশিকে এবং ইস্রায়েলের লোকদের যেভাবে আজ্ঞা করেছিলেন, সেভাবেই করো।”
5এইসব লোকরা ছিল রূবেণের পরিবারের অন্তর্ভূক্ত। (রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথমজাত পুত্র।) পরিবারগুলো ছিল:
হনোক হতে হনোকীয় পরিবার।
পল্লু হতে পল্লুয়ীয় পরিবার।
6হিষ্রোণ হতে হিষ্রোণীয় পরিবার।
কর্ম্মি হতে র্কম্মীয় পরিবার।
7ঐ পরিবারগুলো ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 43,730 জন পুরুষ ছিল।
8পল্লুর পুত্র ছিলেন ইলীয়াব। 9ইলীয়াবের তিন পুত্র নমূয়েল, দাথন এবং অবীরাম। দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন। কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন। 10সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ ও তার অনুসরণকারীদের গ্রাস করেছিল। এবং 250 জন পুরুষ মারা গিয়েছিল। সেটি ইস্রায়েলের লোকদের প্রতি একটি সতর্কবাণী ছিল। 11কিন্তু কোরহের সন্তানরা মারা যান নি।
12এই পরিবারগুলি হল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:
নমূয়েল হতে নমূয়েলীয় পরিবার।
যামীন হতে যামীনীয় পরিবার।
যাখীন হতে যাখীনীয় পরিবার।
13সেরহ হতে সেরহীয় পরিবার।
শৌল হতে শৌলীয় পরিবার।
14ঐ পরিবারগুলি ছিল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 22,200 জন পুরুষ ছিলেন।
15এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:
সিফোন হতে সিফোনীয় পরিবার।
হগি হতে হগীয় পরিবার।
শূনি হতে শূনীয় পরিবার।
16ওষ্ণি হতে ওষ্ণীয় পরিবার।
এরি হতে এরীয় পরিবার।
17আরোদ হতে আরোদীয় পরিবার।
অরোলি হতে অরোলীয় পরিবার।
18ঐ পরিবারগুলি ছিল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 40,500 জন পুরুষ ছিলেন।
19-20এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:
শেলা হতে শেলায়ীয় পরিবার।
পেরস হতে পেরসীয় পরিবার।
সেরহ হতে সেরহীয় পরিবার।
যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন।
21এই পরিবারগুলো হল পেরসের বংশধর:
হিষ্রোণ হতে হিষ্রোণীয় পরিবার।
হামুল হতে হামুলীয় পরিবার।
22ঐ পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 76,500 জন।
23ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:
তোলয় হতে তোলয়ীয় পরিবার।
পূয় হতে পূনীয় পরিবার।
24যাশূব হতে যাশূবীয় পরিবার।
শিম্রোণ হতে শিম্রোনীয় পরিবার।
25ঐ পরিবারগুলি ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,300 জন।
26সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:
সেরদ হতে সেরদীয় পরিবার।
এলোন হতে এলোনীয় পরিবার।
যহলেল হতে যহলেলীয় পরিবার।
27ঐ পরিবারগুলি ছিল সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 60,500 জন।
28যোষেফের দুই পুত্র ছিল মনঃশি এবং ইফ্রয়িম। প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন। 29মনঃশি পরিবারগুলি ছিল:
মাখীর হতে মাখীরীয় পরিবার। (মাখীর ছিলেন গিলিয়দের পিতা।)
গিলিয়দ হতে গিলিয়দীয় পরিবার।
30গিলিয়দের পরিবারগুলো ছিল:
ঈয়েষর হতে ঈয়েষরীয় পরিবার।
হেলক হতে হেলকীয় পরিবার।
31অস্রীয়েল হতে অস্রীয়েলীয় পরিবার।
শেখম হতে শেখমীয় পরিবার।
32শিমীদা হতে শিমীদায়ীয় পরিবার।
হেফর হতে হেফরীয় পরিবার।
33সলফাদ ছিলেন হেফরের পুত্র। কিন্তু তার কোনো পুত্র ছিল না। কেবল কন্যারা ছিল। তার কন্যাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা।
34ঐ পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 52,700 জন।
35ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:
শূথলহ হতে শূথলহীয় পরিবার।
বেখর হতে বেখরীয় পরিবার।
তহন হতে তহনীয় পরিবার।
36শূথলহের পরিবার থেকে এরণ এসেছিল
আর এরণ থেকে এসেছিল এরণীয় পরিবার।
37ঐ পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 32,500 জন পুরুষ ছিলেন।
ঐসব লোকদের সকলেই ছিলেন ষোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
38বিন্যামীনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:
বেলা হতে বেলায়ীয় পরিবার।
অস্বেল হতে অস্বেলীয় পরিবার।
অহীরাম হতে অহীরামীয় পরিবার।
39শূফম থেকে শূফমীয় পরিবার।
হূফম থেকে হূফমীয় পরিবার।
40বেলার পরিবারগুলি ছিল:
অর্দ হতে অর্দীয় পরিবার।
নামান থেকে নামানীয় পরিবার।
41ঐ পরিবারগুলি সবাই ছিল বিন্যামীন পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,600 জন।
42দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:
শূহম হতে শূহমীয় গোষ্ঠী।
ঐ পরিবারগোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 43শূহমীয় পরিবারগোষ্ঠীতে অনেক পরিবার ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,400 জন।
44আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:
যিম্ন হতে যিম্নীয় পরিবার।
যিসবি হতে যিসবীয় পরিবার।
বরিয় হতে বরিয়ীয় পরিবার।
45বরিয়র পরিবারগুলি ছিল:
হেবর হতে হেবরীয় পরিবার।
মল্কীয়েল হতে মল্কীয়েলীয় পরিবার।
46(আশেরের সারহ নামের এক কন্যাও ছিল।) 47ঐ পরিবারগুলি ছিল আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 53,400 জন।
48নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:
যহসীয়েল হতে যহসীয়েলীয় পরিবার।
গুনি হতে গুনীয় পরিবার।
49যেৎসর হতে যেৎসরীয় পরিবার।
শিল্লেম হতে শিল্লেমীয় পরিবার।
50ঐ পরিবারগুলো নপ্তালির পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,500 জন।
51সুতরাং ইস্রায়েলীয় পুরুষদের মোট সংখ্যা ছিল 601,730 জন।
52প্রভু মোশিকে বললেন, 53“দেশ ভাগ করা হবে এবং এই লোকদের সেগুলো দেওয়া হবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী তাদের সংখ্যা অনুসারে জমি পাবে। 54বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে। যার যত লোক তাকে ততটা অধিকার দাও। 55কিন্তু কোন্ পরিবার জমির কোন্ অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে। 56জমি বড় বা ছোট যাই হোক্ না কেন তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘুঁটি চালবে।”
57তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল। লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল:
গের্শোন হতে গের্শোনীয় পরিবার।
কহাৎ হতে কহাতীয় পরিবার।
মরারি হতে মরারীয় পরিবার।
58এই পরিবারগুলোও লেবীয় পরিবারের অন্তর্ভুক্ত:
লিবনীয় পরিবার।
হিব্রোনীয় পরিবার।
মহলীয় পরিবার।
মূশীয় পরিবার।
কোরহীয় পরিবার।
অম্রাম ছিলেন কহাৎ পরিবারের অন্তর্ভক্ত। 59অম্রামের স্ত্রীর নাম ছিল যোকেবদ। তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাঁর জন্ম হয়েছিল মিশরে। অম্রাম এবং যোকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি। তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল।
60হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলিয়াসর এবং ঈথামরের পিতা। 61কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তাঁরা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল।
62লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল 23,000 জন। কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে এদের গণনা করা হয় নি। প্রভু অন্যান্য লোকদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তাঁরা পান নি।
63মোয়াবের যর্দন উপত্যকায় থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকদের গণনা করেছিলেন। এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে। 64কিন্তু বহু বছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না। ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না। 65কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে। কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন। তাঁরা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়।
Obecnie wybrane:
গণনাপুস্তক 26: BERV
Podkreślenie
Kopiuj
Porównaj
Udostępnij
Chcesz, aby twoje zakreślenia były zapisywane na wszystkich twoich urządzeniach? Zarejestruj się lub zaloguj
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International