মেসাল 9
9
জ্ঞানবান ও অবোধের দাওয়াত
1প্রজ্ঞা তার নিজের গৃহ নির্মাণ করেছে,
সে তার জন্য সাতটি স্তম্ভ খনন করেছে;
2সে তার পশুদেরকে মেরেছে;
আঙ্গুর-রস মিশানো হয়েছে,
সে তার মেজও সাজিয়েছে।
3সে তার বাঁদীদেরকে পাঠিয়েছে,
সে নগরের উচ্চতম স্থান থেকে ডেকে বলে,
4‘যে অবোধ, সে এই স্থানে আসুক;
যে বুদ্ধিবিহীন, সে তাকে বলে,
5‘এসো, আমার খাবার দ্রব্য ভোজন কর,
আমার মিশানো আঙ্গুর-রস পান কর।’
6অবোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর,
সুবিবেচনার পথে চরণ চালাও।
7যে নিন্দুককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়,
যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়।
8নিন্দককে তিরস্কার করো না, পাছে সে তোমাকে ঘৃণা করে;
জ্ঞানবানকেই তিরস্কার কর, সে তোমাকে মহব্বত করবে।
9জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হবে;
ধার্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10মাবুদকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,
পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
11কেননা আমা দ্বারা তোমার আয়ু বাড়বে,
তোমার জীবনের বছর-সংখ্যা বৃদ্ধি পাবে।
12তুমি যদি জ্ঞানবান হও,
নিজেরই মঙ্গলের জন্যই জ্ঞানবান হবে,
যদি নিন্দা কর, একাই তা বহন করবে।
13হীনবুদ্ধি স্ত্রীলোক কলহকারিণী,
সে অবোধ, কিছুই জানে না।
14সে তার গৃহ-দ্বারে বসে,
নগরের উঁচু স্থানে আসন পেতে বসে;
15সে পথিকদেরকে ডাকে,
সরলপথ-গামীদেরকে ডাকে,
16‘যে অবোধ, সে এই স্থানে আসুক’;
যে বুদ্ধিবিহীন, সে তাকে বলে,
17‘অপহৃত-পানি মিষ্ট,
গুপ্তস্থানে খাওয়া অন্ন সুস্বাদু।’
18কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে,
ওর দাওয়াতপ্রাপ্ত লোকেরা গভীর পাতালে থাকে।
Terpilih Sekarang Ini:
মেসাল 9: BACIB
Highlight
Salin
Bandingkan
Kongsi
Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013