লেবীয় 17
17
কোরবানী ও রক্ত বিষয়ক নিয়ম
1আর মাবুদ মূসাকে বললেন, 2তুমি হারুন ও তার পুত্রদেরকে এবং সমস্ত বনি-ইসরাইলকে বল, তাদেরকে বল মাবুদ এই হুকুম করেন, 3ইসরাইল-কুলের যে কেউ শিবিরের মধ্যে কিংবা শিবিরের বাইরে গরু কিংবা ভেড়া কিংবা ছাগল জবেহ্ করে, 4কিন্তু মাবুদের শরীয়ত-তাঁবুর সম্মুখে মাবুদের উদ্দেশে উপহার কোরবানী করতে জমায়েত-তাঁবুর দরজার কাছে তা না আনে, তার উপর রক্তপাতের গুনাহ্ বর্তাবে; সে রক্তপাত করেছে, সে ব্যক্তি নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। 5কেননা বনি-ইসরাইল তাদের যে যে কোরবানী করার পশু মাঠে নিয়ে গিয়ে কোরবানী করে, সেসব মাবুদের উদ্দেশ্যে জমায়েত-তাঁবুর দ্বারে ইমামের কাছে এনে মাবুদের উদ্দেশে মঙ্গল-কোরবানী হিসেবে কোরবানী করতে হবে। 6আর ইমাম জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের কোরবানগাহ্র উপরে তাদের রক্ত ছিটিয়ে দেবে এবং চর্বি মাবুদের উদ্দেশে খোশবুর জন্য পুড়িয়ে ফেলবে। 7তাতে তারা ছাগল-দেবতাদের উদ্দেশে কোরবানী করে যে জেনা করে আসছে তা তারা আর করবে না। এই তাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম হবে।
8আর তুমি তাদেরকে বল, ইসরাইল কুলজাত কোন ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি পোড়ানো-কোরবানী কিংবা কোরবানী করে, 9কিন্তু মাবুদের উদ্দেশে কোরবানী করার জন্য তা জমায়েত-তাঁবুর দরজার কাছে না আনে তবে সে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
রক্ত খাওয়া নিষিদ্ধ
10আর ইসরাইল-কুলজাত কোন ব্যক্তি, কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি কোন রকম রক্ত পান করে তবে আমি সেই রক্ত পানকারীর কাছ থেকে মুখ ফিরিয়ে নেব ও নিজের লোকদের মধ্য থেকে তাকে মুছে ফেলব। 11কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য কাফ্ফারা করার জন্য আমি তা কোরবানগাহ্র উপরে তোমাদেরকে দিয়েছি; কারণ প্রাণের গুণে রক্তই কাফ্ফারা সাধন করে থাকে। 12এজন্য আমি বনি-ইসরাইলকে বললাম, তোমাদের মধ্যে কেউ রক্ত পান করবে না ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশীও রক্ত পান করবে না।
13আর বনি-ইসরাইলদের মধ্যে কোন ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি শিকার করতে গিয়ে কোন খাওয়ার যোগ্য পশু কিংবা পাখি হত্যা করে তবে সে তার রক্ত ঢেলে দিয়ে ধুলাতে আচ্ছাদন করবে।
14কেননা প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তা-ই তার প্রাণস্বরূপ; এজন্য আমি বনি-ইসরাইলকে বললাম, তোমরা কোন প্রাণীর রক্ত পান করবে না, কেননা প্রত্যেক প্রাণীর রক্তই তার প্রাণ; যে কেউ তা পান করবে, সে উচ্ছিন্ন হবে। 15আর স্বদেশী বা বিদেশীর মধ্যে যে কেউ স্বয়ংমৃত কিংবা বন্যজন্তু কর্তৃক বিদীর্ণ পশুর গোশত ভোজন করে, সে তার কাপড় ধুয়ে ফেলবে, পানিতে গোসল করবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; পরে পাক-সাফ হবে। 16কিন্তু যদি কাপড় না ধোয় ও গোসল না করে তবে সে তার অপরাধ বহন করবে।
Terpilih Sekarang Ini:
লেবীয় 17: BACIB
Highlight
Kongsi
Bandingkan
Salin
Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013