১ খান্দাননামা 1

1
হযরত আদম থেকে ইব্রাহিম পর্যন্ত বংশ-তালিকা
1আদম, শিস, আনুশ, 2কৈনন, মাহলাইল, 3ইয়ারুদ, হনোক, মুতাওশালেহ, লামাক, 4নূহ্‌, সাম, হাম ও ইয়াফস।
5ইয়াফসের সন্তান গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস। 6গোমরের সন্তান অস্কিনস, দীফৎ ও তোগর্ম। 7যবনের সন্তান ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও রোদানীম।
8হামের সন্তান কূশ, মিসর, পূট ও কেনান। 9কূশের সন্তান সবা, হবীলা, 10সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান সাবা ও দদান। নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে এক জন পরাক্রমী মানুষ হয়ে উঠেছিলেন।
11আর লূদীয়, অনামীয়, লহাবীয়, 12নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা।
13এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ, 14যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, 15হিব্বীয়, অর্কীয়, সীনীয়, 16অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।
17সামের সন্তান ইলাম, আসেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল গেথর ও মেশেক। 18আর আরফাখশাদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন। 19এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ (বিভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান। 20আর ইয়াকতান অল্‌মোদদ, 21শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 22হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল, 23সাবা, ওফীর, হবীলা ও যোবরের জন্ম দিলেন। এরা সকলে ইয়াকতানের সন্তান।
24সাম, আরফাখশাদ, শেলহ, 25এবর, পেলগ, রিয়ূ, 26সরূগ, নাহোর, তেরহ, 27ইব্রাম, অর্থাৎ ইব্রাহিম।
হযরত ইব্রাহিম থেকে হযরত ইয়াকুব পর্যন্ত বংশ-তালিকা
28ইব্রাহিমের পুত্র ইস্‌হাক ও ইসমাইল। 29তাঁদের খান্দাননামা এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ, 30পরে কায়দার, অদ্‌বেল, মিব্‌সম, মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, 31যিটূর, নাফীশ ও কেদমা; এরা ইসমাইলের সন্তান। 32ইব্রাহিমের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান সিম্রণ, যক্‌ষণ, মদান, মাদিয়ান, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের সন্তান সাবা ও দদান। 33মাদিয়ানের সন্তান ঐফা, এফর, হনোক অবীদ ও ইল্‌দায়া; এরা সকলে কটূরার সন্তান।
34ইব্রাহিমের পুত্র ইস্‌হাক। ইস্‌হাকের পুত্র ইস্‌ ও ইসরাইল। 35ইসের সন্তান ইলীফস, রূয়েল, যিয়ুশ, যালম ও কারুন। 36ইলীফসের সন্তান তৈমন, ওমার, সফী গয়িতম, কনস, তিম্ন ও আমালেক। 37রূয়েলের সন্তান নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
38সেয়ীরের সন্তান লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন। 39লোটনের সন্তান হোরি ও হোমম; এবং তিম্না লোটনের বোন। 40শোবলের সন্তান অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের সন্তান অয়া ও অনা। 41অনার সন্তান দিশোন। দিশোনের সন্তান হম্রণ, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। 42এৎসরের সন্তান বিল্‌হন, সাবন, যাকন। দীশনের সন্তান ঊষ ও অরাণ।
43বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্‌ রাজত্ব করার আগে এই বাদশাহ্‌রা ইদোম দেশের বাদশাহ্‌ ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁর রাজধানীর নাম দিন্‌হাবা; 44আর বেলার মৃত্যু হলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন। 45আর যোববের মৃত্যুর পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন। 46আর হূশম মারা যাওয়ার পর বদদের পুত্র যে হদদ্‌ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ ছিল। 47আর হদদ্‌ ইন্তেকাল করলে মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন। 48আর সম্ল ইন্তেকাল করলে পর ফোরাত নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী তালুত তাঁর পদে রাজত্ব করেন। 49আর তালুতের মৃত্যু হলে অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁর পদে রাজত্ব করেন। 50আর বাল্‌হানন মারা যাওয়ার পর হদদ তাঁর পদে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম পায় ও স্ত্রীর নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী। 51পরে হদদ ইন্তেকাল করলেন।
52ইদোমের দলপতিদের নাম; দলপতি তিম্না, দলপতি অলিয়া, দলপতি যিথেৎ, দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন, 53দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর, 54দলপতি মগ্‌দীয়েল, দলপতি ঈরম; এঁরা ইদোমের দলপতি।

Highlight

Salin

Bandingkan

Kongsi

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk