শুমারী 6
6
নাসরীয় হিসাবে কসম খাওয়ার নিয়ম
1মাবুদ মূসাকে বললেন, 2“তুমি বনি-ইসরাইলদের জানিয়ে দাও, যদি কোন পুরুষ বা স্ত্রীলোক নাসরীয় হিসাবে মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার বিশেষ কসম খায়, 3তবে তার আংগুর-রস কিংবা কোন রকমের মদানো-রস খাওয়া চলবে না। সে আংগুর-রস কিংবা মদানো-রস থেকে তৈরী সিরকাও খেতে পারবে না। এমন কি, টাটকা আংগুর-রস, আংগুর কিংবা কিসমিস খাওয়াও তার চলবে না। 4মোট কথা, সে যতদিন নাসরীয় থাকবে ততদিন আংগুর ফলের কোন কিছুই সে খেতে পারবে না, এর বীচিও নয় কিংবা খোসাও নয়।
5“যতদিন পর্যন্ত সে নাসরীয় হিসাবে নিজেকে আলাদা করে রাখবে বলে কসম খেয়েছে ততদিন পর্যন্ত তার মাথায় ক্ষুর লাগানো চলবে না। মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার সময়ে তাকে পাক-পবিত্র থাকতে হবে। তার চুল লম্বা হতে দিতে হবে। 6এই সময় সে কোন মৃতদেহের কাছে যেতে পারবে না। 7মা-বাবা-ভাই-বোনদের কেউ মারা গেলেও তার নিজেকে নাপাক করা চলবে না, কারণ তার মাথায় রয়েছে আল্লাহ্র উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার চিহ্ন। 8তার এই আলাদা হয়ে থাকবার সম্পূর্ণ সময়ে তাকে পাক-পবিত্র থাকতে হবে।
9“যদি কেউ হঠাৎ তার সামনে মারা যায় এবং তাতে মাবুদের উদ্দেশ্যে রাখা তার চুল নাপাক হয়ে যায় তবে সাত দিনের দিন, অর্থাৎ তার পাক-পবিত্র হবার দিন তাকে মাথা কামিয়ে ফেলতে হবে। 10আট দিনের দিন তাকে মিলন-তাম্বুর দরজায় ইমামের কাছে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে যেতে হবে। 11মৃতদেহের কাছে উপস্থিত থাকবার দরুন সে নাপাক হয়েছে বলে তার নাপাকী ঢাকা দেবার জন্য ইমাম একটা পাখী দিয়ে গুনাহের কোরবানী এবং অন্যটা দিয়ে পোড়ানো-কোরবানী দেবে। ঐ দিনই তার মাথার চুল তাকে মাবুদের উদ্দেশ্যে নতুন করে রাখতে হবে, 12আর সেই সংগে তার নিজেকে আগের মত মাবুদের উদ্দেশ্যে আলাদা করে রাখবার কসম খেতে হবে। এছাড়া দোষের কোরবানীর জন্য তাকে এক বছরের একটা ভেড়ার বাচ্চা আনতে হবে। এর আগে যতদিন সে মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থেকেছে সেই দিনগুলো বাতিল হয়ে যাবে, কারণ সেই সময়ে সে নাপাক হয়েছিল।
13“মাবুদের উদ্দেশ্যে একজন নাসরীয়ের আলাদা হয়ে থাকবার সময়টা পার হয়ে যাওয়ার পর এই নিয়ম পালন করতে হবে। তাকে মিলন-তাম্বুর দরজার কাছে যেতে হবে। 14সেখানে মাবুদের উদ্দেশে তাকে কোরবানী হিসাবে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের একটা নিখুঁত বাচ্চা-ভেড়া, গুনাহের কারবানীর জন্য এক বছরের একটা নিখুঁত বাচ্চা-ভেড়ী এবং যোগাযোগ-কোরবানীর জন্য একটা নিখুঁত ভেড়া আনতে হবে। 15এগুলোর সংগে থাকবে এর সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীর জিনিস এবং এক টুকরি খামিহীন রুটি। এই রুটিগুলো হবে তেলের ময়ান দেওয়া মিহি ময়দার পিঠা ও তেল লাগানো চাপাটি। 16ইমামকে এগুলো মাবুদের সামনে নিয়ে রাখতে হবে এবং তাকে গুনাহের কোরবানীর ও পোড়ানো-কোরবানী দিতে হবে। 17এছাড়া তাকে যোগাযোগ-কোরবানীর ভেড়াটা জবাই করে তা কোরবানী দেবার সময় টুকরির খামিহীন রুটিগুলোও কোরবানী করতে হবে আর এর সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীও করতে হবে। 18তারপর মিলন-তাম্বুর দরজার কাছে নাসরীয়কে তার মাবুদের উদ্দেশ্যে রাখা চুল কামিয়ে ফেলতে হবে। এই চুল নিয়ে সে যোগাযোগ-কোরবানীর নীচে আগুনে ফেলে দেবে। 19মাবুদের উদ্দেশ্যে রাখা চুল কামানো হয়ে গেলে পর ইমাম ভেড়াটার একটা সিদ্ধ করা কাঁধ আর টুকরি থেকে একটা খামিহীন পিঠা ও চাপাটি নিয়ে সেই নাসরীয়ের হাতে দেবে। 20তারপর ইমাম দোলন-কোরবানী হিসাবে তা মাবুদের সামনে দোলাবে। এগুলো পবিত্র এবং ইমামের পাওনা। এছাড়া দুলিয়ে রাখা বুকের গোশ্ত এবং কোরবানী দেওয়া রানও ইমামের পাওনা। এই সব হয়ে গেলে পর সেই নাসরীয় আংগুর-রস খেতে পারবে।
21“নাসরীয়ের জন্য এই হল নিয়ম। মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার কসম অনুসারে তাকে এই সব কোরবানী দিতে হবে। এছাড়া যদি সে নিজের ক্ষমতামত আরও কিছু দেবার কসম খেয়ে থাকে তবে তা-ও তাকে দিতে হবে। সে যা ওয়াদা করেছে মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার নিয়ম অনুসারে তাকে এর সবই দিতে হবে।”
বনি-ইসরাইলদের প্রতি ইমামদের দোয়া
22মাবুদ মূসাকে বললেন, 23“তুমি হারুন ও তার ছেলেদের বল যে, তারা এই কথা বলে বনি-ইসরাইলদের উপর দোয়া উচ্চারণ করবে:
24‘মাবুদ তোমাকে দোয়া করুন ও রক্ষা করুন;
25মাবুদের রহমত আলোর মত তোমার উপর পড়ুক;
তাঁর মেহেরবানী তোমার উপর থাকুক।
26মাবুদ তাঁর মুখ তোমার দিকে ফিরান
এবং তোমাকে শান্তি দিন।’
27“এইভাবে তারা বনি-ইসরাইলদের উপর আমার নাম উচ্চারণ করবে, তাতে আমিই তাদের দোয়া করব।”
Селектирано:
শুমারী 6: MBCL
Нагласи
Копирај
Спореди
Сподели
Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006

: