Лого на YouVersion
Икона за пребарување

প্রকাশিত কালাম 9

9
1পরে পঞ্চম ফেরেশতা তূরী বাজালেন, আর আমি আসমান থেকে দুনিয়াতে একটা তারা পড়তে দেখলাম; তাকে অতল গহ্বরের চাবি দেওয়া হল। 2তাতে সে অতল গহ্বরটি খুলল, আর ঐ গহ্বরটি থেকে বড় ভাটির ধোঁয়ার মত ধোঁয়া উঠলো; গহ্বর থেকে বের হওয়া সেই ধোঁয়ায় সূর্য ও আসমান অন্ধকার হয়ে গেল। 3পরে ঐ ধোঁয়া থেকে পঙ্গপাল বের হয়ে দুনিয়াতে আসল, আর তাদেরকে দুনিয়ার বৃশ্চিকের ক্ষমতার মত ক্ষমতা দেওয়া হল। 4আর তাদেরকে বলা হল, দুনিয়ার ঘাসের বা সবুজ রংয়ের শাকের বা কোন গাছের ক্ষতি করো না, কেবল সেই মানুষদেরই ক্ষতি কর, যাদের ললাটে আল্লাহ্‌র সীলমোহর নেই। 5ওদেরকে হত্যা করার অনুমতি নয়, কেবল পাঁচ মাস পর্যন্ত যাতনা দেবার অনুমতি তাদেরকে দেওয়া হল; তারা যে যাতনা দেবে তা মানুষের দেহে বৃশ্চিকের দশংনের মতই হবে। 6সেই সময় মানুষেরা মৃত্যুর খোঁজ করবে, কিন্তু কোন মতে তার উদ্দেশ পাবে না; তারা মৃত্যুর আকাঙক্ষা করবে, কিন্তু মৃত্যু তাদের থেকে পালিয়ে যাবে।
7ঐ পঙ্গপালের আকৃতি যুদ্ধের জন্য প্রস্তুত করা ঘোড়াগুলোর মত। তাদের মাথায় সোনার মুকুটের মত এক রকম জিনিস ছিল এবং তাদের মুখ মানুষের মুখের মত; 8আর তাদের চুল স্ত্রীলোকের চুলের মত ও তাদের দাঁত সিংহের দাঁতের মত। 9আর তাদের বুকপাটা লোহার বুকপাটার মত ও তাদের পাখার আওয়াজ রথের, যুদ্ধে ধাবমান অনেক ঘোড়ার শব্দের মত। 10আর বৃশ্চিকের মত তাদের লেজ ও হুল আছে; এবং পাঁচ মাস মানুষের ক্ষতি করতে তাদের ক্ষমতা ঐ লেজে রয়েছে। 11ঐ পঙ্গপালের বাদশাহ্‌ অতল গহ্বরের ফেরেশতা, তার নাম ইবরানী ভাষায় আবদ্দোন ও গ্রীক ভাষায় তার নাম আপল্লুয়োন [বিনাশক]।
12প্রথম বিপর্যয় শেষ হল, দেখ এর পরে আরও দু’টি বিপর্যয় আসছে।
13পরে ষষ্ঠ ফেরেশতা তূরী বাজালেন, আর আমি আল্লাহ্‌র সম্মুখস্থ সোনার ধূপগাহের চারটি শৃঙ্গ থেকে একটি বাণী শুনতে পেলাম; 14তা সেই ষষ্ঠ তূরীধারী ফেরেশতাকে বললো, ফোরাত মহানদীর মধ্যে যে চার জন ফেরেশতা বাঁধা আছে, তাদেরকে মুক্ত কর। 15তখন মানবজাতির এক তৃতীয় অংশকে হত্যা করার জন্য যে চার জন ফেরেশতাকে সেই দণ্ড, দিন ও মাস ও বছরের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারা মুক্ত হল। 16ঐ ঘোড়সওয়ার সৈন্যের সংখ্যা বিশ কোটি; আমি তাদের সেই সংখ্যা শুনলাম। 17আর দর্শনে আমি সেই ঘোড়া ও ঘোড়সওয়ার ব্যক্তিদের এরকম দেখতে পেলাম, তাদের বুকপাটা আগুনের মত লাল ও নীল রংয়ের ও গন্ধকের মত হলুদ রংয়ের এবং ঘোড়াগুলোর মাথা সিংহের মাথার মত ও তাদের মুখ থেকে আগুন, ধোঁয়া ও গন্ধক বের হচ্ছে। 18ঐ তিনটি আঘাত দ্বারা, তাদের মুখ থেকে বের হওয়া আগুন, ধোঁয়া ও গন্ধক দ্বারা, এক তৃতীয়াংশ মানবজাতিকে হত্যা করা হল। 19কেননা সেই ঘোড়াগুলোর শক্তি তাদের মুখে ও তাদের লেজে; কারণ তাদের লেজ সাপের মত এবং মাথাবিশিষ্ট; তার দ্বারাই তারা ক্ষতি করে। 20এসব আঘাতের পরেও যারা বেঁচে রইল, সেই অবশিষ্ট মানবজাতিরা নিজ নিজ হাতের কাজ থেকে মন ফিরালো না, (অর্থাৎ) বদ-রূহ্‌দের এবাদত থেকে এবং “যে মূর্তিগুলো দেখতে বা শুনতে বা চলতে পারে না, সেসব সোনা, রূপা, ব্রোঞ্জ, পাথর ও কাঠের তৈরি মূর্তিগুলোর” এবাদত থেকে নিবৃত্ত হল না। 21আর তারা নিজ নিজ হত্যা, নিজ নিজ কুহক, নিজ নিজ জেনা ও চুরি থেকেও মন ফিরালো না।

Нагласи

Копирај

Спореди

Сподели

None

Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се