Лого на YouVersion
Икона за пребарување

শুমারী 13

13
কেনান দেশ দেখবার জন্য গুপ্তচর প্রেরণ
1পরে মাবুদ মূসাকে বললেন, 2আমি বনি-ইসরাইলকে যে কেনান দেশ দেব, তুমি তা নিরীক্ষণ করার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ কর। তাদের নিজ নিজ পিতৃকুল সম্পর্কীয় একেক বংশের মধ্য থেকে এক-এক জন নেতাকে প্রেরণ কর। 3তাতে মাবুদের হুকুম অনুসারে মূসা পারণ মরুভূমি থেকে তাঁদের প্রেরণ করলেন। তাঁরা সকলে বনি-ইসরাইলদের নেতা ছিলেন। 4তাঁদের নাম: রূবেণ-বংশের মধ্যে সক্কূবের পুত্র শম্মূয়; 5শিমিয়োন-বংশের মধ্যে হোরির পুত্র শাফট; 6শিমিয়োন-বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালুত; 7ইষাখর-বংশের মধ্যে ইউসুফের পুত্র যিগাল; 8আফরাহীম-বংশের মধ্যে নূনের পুত্র হোসিয়া; 9বিন্‌ইয়ামীন-বংশের মধ্যে রাফূর পুত্র পল্‌টি; 10সবূলূন-বংশের মধ্যে সোদির পুত্র গদ্দীয়েল; 11ইউসুফ বংশের অর্থাৎ মানশা-বংশের মধ্যে সূষির পুত্র গদ্দি; 12দান-বংশের মধ্যে গমল্লির পুত্র অম্মীয়েল; 13আশের-বংশের মধ্যে মিকাইলের পুত্র সথুর; 14নপ্তালি-বংশের মধ্যে বপ্সির পুত্র নহ্‌বি; 15গাদ-বংশের মধ্যে মাখির পুত্র গ্যূয়েল। 16মূসা দেশ নিরীক্ষণ করতে যাদের পাঠালেন, এই ছিল সেই লোকদের নাম। আর মূসা নূনের পুত্র হোসিয়ার নাম ইউসা রাখলেন।
17কেনান দেশ নিরীক্ষণ করতে পাঠাবার সময় মূসা তাঁদেরকে বললেন, তোমরা দক্ষিণ দিক দিয়ে এই পথে গিয়ে উঠ, 18পাহাড় অঞ্চলে গিয়ে উঠ এবং গিয়ে দেখ, সেই দেশ কেমন ও সেখানকার নিবাসী লোকেরা বলবান বা দুর্বল, সংখ্যায় অল্প বা অনেক; 19এবং তারা যে দেশে বাস করে সেই দেশ কেমন, ভাল বা মন্দ; ও যেসব নগরে বাস করে, সেসব কি রকম; তারা কি তাঁবুতে বা দুর্গে বাস করে; 20এবং ভূমি কি রকম, উর্বর বা অনুর্বর, তাতে গাছ আছে কি নেই। আর তোমরা সাহসী হয়ে সেই দেশের কিছু ফল সঙ্গে করে এনো। তখন আঙ্গুর ফল পাকবার সময় হয়েছিল।
21তাঁরা যাত্রা করে সীন মরুভূমি থেকে হমাতের প্রবেশ স্থানে অবস্থিত রহোব পর্যন্ত সমস্ত দেশ পর্যবক্ষেণ করলেন। 22বিশেষত দক্ষিণ দিক দিয়ে উঠে গিয়ে হেবরনে উপস্থিত হলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্‌ময় নামে অনাকের তিনটি সন্তান ছিল। মিসর দেশের সোয়ন নগর গড়ে উঠবার সাত বছর আগে হেবরন নগর গড়ে উঠেছিল। 23পরে তাঁরা ইষ্কোল উপত্যকাতে উপস্থিত হয়ে সেই স্থানে একগুচ্ছ ফলযুক্ত আঙ্গুর লতার একটি ডাল কেটে তা লাঠিতে ঝুলিয়ে দু’জন বহন করলেন এবং তাঁরা কতকগুলো ডালিম ও ডুমুর ফলও সঙ্গে আনলেন। 24বনি-ইসরাইলেরা ঐ স্থানে সেই আঙ্গুরের গুচ্ছ কেটেছিলেন, এজন্য সেই উপত্যকা ইষ্কোল (গুচ্ছ) নামে খ্যাত হল।
গুপ্তচরদের দেওয়া বিবরণ
25তাঁরা দেশ নিরীক্ষণ করে চল্লিশ দিন পর ফিরে আসলেন। 26পরে তাঁরা এসে পারণ মরুভূমির কাদেশ নামক স্থানে মূসা ও হারুন এবং বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর কাছে উপস্থিত হয়ে তাদের ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন এবং সেই দেশের ফল তাদের দেখালেন। 27আর তাঁকে এই বৃত্তান্ত বললেন, আপনি আমাদের যে দেশে প্রেরণ করেছিলেন আমরা সেখানে গিয়েছিলাম; দেশটি দুগ্ধ-মধু-প্রবাহী বটে; 28আর এই দেখুন, তার ফল। যা হোক, সেই দেশবাসীরা বলবান ও সেখানকার সমস্ত নগর প্রাচীরবেষ্টিত ও অনেক বড় এবং সেই স্থানে আমরা অনাকের সন্তানদেরকেও দেখেছি। 29দক্ষিণ দেশে আমালেক বাস করে ও পাহাড় অঞ্চলে হিট্টিয়, যিবূষীয় ও আমোরীয়রা বাস করে এবং সমুদ্রের কাছে ও জর্ডানের তীরে বাস করে কেনানীয়েরা।
30আর কালুত মূসার সাক্ষাতে লোকদেরকে ক্ষান্ত করার জন্য বললেন, এসো, আমরা একেবারে উঠে গিয়ে দেশ অধিকার করি; কেননা আমরা তা জয় করতে সমর্থ। 31কিন্তু যে ব্যক্তিরা তাঁর সঙ্গে গিয়েছিলেন, তাঁরা বললেন, আমরা সেই লোকদের বিরুদ্ধে যেতে সমর্থ নই, কেননা আমাদের চেয়ে তারা বলবান। 32এভাবে তাঁরা যে দেশ নিরীক্ষণ করতে গিয়েছিলেন, বনি-ইসরাইলদের সাক্ষাতে সেই দেশের দুর্নাম করে বললেন, আমরা যে দেশ নিরীক্ষণ করতে নানা স্থানে গিয়েছিলাম, সেই দেশ তার অধিবাসীদের গ্রাস করে এবং তার মধ্যে আমরা যত লোককে দেখেছি তারা সকলে দেখতে বিশাল আকৃতির। 33বিশেষত সেখানে বীরজাত অনাকের সন্তান বীরদেরকে দেখে আমরা নিজেদের দৃষ্টিতে ফড়িংয়ের মত হলাম এবং তাদের দৃষ্টিতেও তেমনি হলাম।

Селектирано:

শুমারী 13: BACIB

Нагласи

Копирај

Спореди

Сподели

None

Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се