1
প্রকাশিত কালাম 2:4
কিতাবুল মোকাদ্দস
BACIB
তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি তোমার প্রথম মহব্বত পরিত্যাগ করেছ।
Спореди
Истражи প্রকাশিত কালাম 2:4
2
প্রকাশিত কালাম 2:5
অতএব স্মরণ কর, কোথা থেকে পড়ে গেছ; মন ফিরাও ও প্রথমে যে সব কাজ করতে সেসব কাজ কর। যদি মন না ফিরাও, তবে আমি তোমার কাছে আসবো ও তোমার প্রদীপ-আসন স্বস্থান থেকে দূর করে দেব।
Истражи প্রকাশিত কালাম 2:5
3
প্রকাশিত কালাম 2:10
তোমাকে যেসব দুঃখ ভোগ করতে হবে, তাতে ভয় করো না। দেখ, তোমাদের পরীক্ষার জন্য শয়তান তোমাদের কাউকে কাউকেও কারাগারে নিক্ষেপ করতে উদ্যত আছে, তাতে দশ দিন পর্যন্ত তোমরা কষ্ট ভোগ করবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাক, তাতে আমি তোমাকে জীবন-মুকুট দেব।
Истражи প্রকাশিত কালাম 2:10
4
প্রকাশিত কালাম 2:7
যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, তাকে আমি আল্লাহ্র “পরমদেশস্থ জীবন-বৃক্ষের” ফল ভোজন করতে দেব।
Истражи প্রকাশিত কালাম 2:7
5
প্রকাশিত কালাম 2:2
আমি জানি তোমার কাজগুলো এবং তোমার পরিশ্রম ও ধৈর্য; আরও আমি জানি যে, তুমি দুর্বৃত্তকে সহ্য করতে পার না এবং নিজেদের প্রেরিত বললেও যারা প্রেরিত নয়, তাদেরকে পরীক্ষা করেছ ও মিথ্যাবাদী বলে জেনেছ।
Истражи প্রকাশিত কালাম 2:2
6
প্রকাশিত কালাম 2:3
আমি আরও জানি যে, তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করেছ, ক্লান্ত হও নি।
Истражи প্রকাশিত কালাম 2:3
7
প্রকাশিত কালাম 2:17
যার কান আছে, সে শুনুক, রূহ্ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে তাকে আমি গুপ্ত “মান্না” এবং একখানি শ্বেত পাথর দেব, সেই পাথরের উপরে “নতুন একটি নাম” লেখা আছে; আর কেউই সেই নাম জানে না, কেবল যে তা গ্রহণ করে, সেই জানে।
Истражи প্রকাশিত কালাম 2:17