ইয়ারমিয়া 47
47
ফিলিস্তিনীদের বিষয়ে ভবিষ্যদ্বাণী
1ফেরাউন গাজা পরাজিত করার আগে ফিলিস্তিনীদের বিষয়ে ইয়ারমিয়া নবীর কাছে মাবুদের যে কালাম নাজেল হল, তার বৃত্তান্ত।
2মাবুদ এই কথা বলেন, দেখ, উত্তর দিক থেকে পানি উথলে আসছে, তা প্লাবনকারী বন্যা হয়ে উঠবে, দেশ ও তার মধ্যেকার সমস্ত বস্তু, নগর ও সেখানকার অধিবাসীদেরকে প্লাবিত করবে, তাতে লোকেরা কান্নাকাটি করবে, দেশ-নিবাসীরা সকলে হাহাকার করবে। 3দুশমনের বলবান ঘোড়াগুলোর খুরের শব্দে, রথের ঘর্ঘর ধ্বনিতে, চাকার শব্দে পিতাদের হাত অবশ হয়ে যাবার ফলে তাদের বালকদের প্রতিও ফিরে দেখবে না। 4কেননা সমস্ত ফিলিস্তিনীকে বিনষ্ট করার দিন, টায়ার ও সিডনের প্রত্যেক অবশিষ্ট সাহায্যকারীকে উচ্ছিন্ন করার দিন আসছে; কারণ মাবুদ ফিলিস্তিনীদেরকে, কপ্তোরের উপকূলের অবশিষ্ট লোককে, বিনষ্ট করবেন। 5গাজার মাথায় টাক পড়লো, অস্কিলোন, তাদের উপত্যকার অবশিষ্টাংশ নীরব হল; তুমি কত কাল তোমার অঙ্গ কাটাকুটি করবে? 6হে মাবুদের তলোয়ার, তুমি আর কত কাল পরে ক্ষান্ত হবে? তুমি তোমার কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও। 7তা কিভাবে ক্ষান্ত হতে পারে? মাবুদ তো ওকে হুকুম দিয়েছেন; অস্কিলোনের বিরুদ্ধে ও সমুদ্র-বক্ষের বিরুদ্ধে, সেখানে তিনি তাকে নিযুক্ত করেছেন।
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013