ইশাইয়া 25
25
আল্লাহ্র মহান উদ্ধার
1মাবুদ, তুমি আমার আল্লাহ্; আমি তোমার প্রতিষ্ঠা করবো, তোমার নামের প্রশংসা করবো; কেননা তুমি অলৌকিক কাজ করেছ; বিশ্বস্ততায় ও সত্যে তুমি পুরাকালীন মন্ত্রণাগুলো সাধন করেছ। 2কারণ তুমি নগরকে স্তূপে, দৃঢ় নগরকে ধ্বংস্তূপে পরিণত করেছ; বিদেশীদের রাজপুরী আর নেই; তা কখনও নির্মিত হবে না। 3এজন্য বলবান লোকেরা তোমার গৌরব করবে, নিষ্ঠুর জাতিদের নগর তোমাকে ভয় করবে। 4কেননা তুমি দরিদ্রের দৃঢ় দুর্গ, সঙ্কটে দীনহীনের দৃঢ় দুর্গ, ঝটিকানিবারক আশ্রয়, রৌদ্রনিবারক ছায়া হয়েছ, যখন নিষ্ঠুরদের নিশ্বাস শীতকালের ঝড়বৃষ্টির মত হয়। 5যেমন শুকনো দেশে রৌদ্র, তেমনি তুমি বিদেশীদের কোলাহল থামাবে; যেমন মেঘের ছায়াতে রৌদ্র, তেমনি নিষ্ঠুরদের গান থেমে যাবে। 6আর বাহিনীগণের মাবুদ এই পর্বতে সর্বজাতির জন্য উত্তম উত্তম খাদ্য দ্রব্যের একটি ভোজ, পুরানো আঙ্গুর-রসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্য ও সবচেয়ে ভাল পুরানো আঙ্গুর-রসের একটি ভোজ প্রস্তুত করবেন, 7আর সর্বদেশীয় লোকেরা যে ঘোমটায় আচ্ছাদিত আছে ও সব জাতের লোকদের সম্মুখে যে আবরক চাদর টাঙ্গান আছে, মাবুদ এই পর্বতে তা বিনষ্ট করবেন। 8তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করেছেন ও সার্বভৌম মাবুদ সকলের মুখ থেকে চোখের পানি মুছে দেবেন; এবং সমস্ত দুনিয়া থেকে নিজের লোকদের দুর্নাম দূর করবেন; কারণ মাবুদই এই কথা বলেছেন। 9সেদিন লোকে বলবে, এই দেখ, ইনিই আমাদের আল্লাহ্; আমরা এরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদেরকে নাজাত করবেন; ইনিই মাবুদ; আমরা এঁরই অপেক্ষায় ছিলাম, আমরা এঁর কৃত উদ্ধারে উল্লসিত হব, আনন্দ করবো।
10কেননা মাবুদের হাত এই পর্বতে অধিষ্ঠিত থাকবে; আর যেমন পোয়াল গোবর সারের মধ্যে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হবে। 11আর সাঁতারু যেমন সাঁতারের জন্য হাত বাড়িয়ে দেয়, তেমনি সে তার মধ্যে হাত বাড়িয়ে দেবে; কিন্তু তিনি তার হাতের কৌশলের সঙ্গে তার গর্ব খর্ব করবেন। 12তিনি তোমার উঁচু প্রাচীরযুক্ত দৃঢ় দুর্গ ধ্বংস করেছেন, নত করেছেন, ভূমিসাৎ করেছেন, ধূলিশায়ী পর্যন্ত করেছেন।
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013