হোসিয়া 14
14
মাবুদের কাছে ফিরে আসার আহ্বান
1হে ইসরাইল, তুমি তোমার আল্লাহ্ মাবুদের কাছে ফিরে এসো; কেননা তুমি নিজের অপরাধে হোঁচট খেয়েছ। 2তোমরা বক্তব্য প্রস্তুত করে মাবুদের কাছে ফিরে এসো; তাঁকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যা উত্তম, তা গ্রহণ কর; তাতে আমরা ষাঁড় কোরবানীর মত করে নিজ নিজ ওষ্ঠাধর দিয়ে তোমার প্রশংসা করবো। 3আশেরিয়া আমাদের উদ্ধার করবে না, আমরা ঘোড়ায় আরোহণ করবো না এবং নিজেদের হাতের কাছের আর কোন বস্তুকে আর কখনও বলবো না, ‘আমাদের আল্লাহ্।’ কেননা তোমারই কাছে এতিম লোকেরা করুণা পায়।
4আমি তাদের বিপথগমনের প্রতিকার করবো, আমি স্বেচ্ছায় তাদেরকে মহব্বত করবো; কেননা তার প্রতি আমার আর কোন ক্রোধ নেই। 5আমি ইসরাইলের পক্ষে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে, আর লেবাননের মত মূল বাঁধবে। 6তার তরুশাখাগুলো ছড়িয়ে যাবে, জলপাই গাছের মত তার শোভা এবং লেবাননের মত তার সৌরভ হবে। 7যারা তার ছায়াতলে বাস করে, তারা ফিরে আসবে, শস্যের মত সঞ্জীবিত হবে, আঙ্গুরলতার মত ফুটবে, লেবাননীয় আঙ্গুর-রসের মত তার সুখ্যাতি হবে। 8হে আফরাহীম, মূর্তিগুলোর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি উত্তর দিয়েছি, আর তার প্রতি দৃষ্টি রাখবো; আমি সতেজ দেবদারুর মত; আমার কাছ থেকেই তোমার বিশ্বস্ততা আসে।
9জ্ঞানবান কে? সে এসব বুঝবে;
বুদ্ধিমান কে? সে এসব জানা যাবে;
কেননা মাবুদের সমস্ত পথ সরল
এবং ধার্মিকেরা সেসব পথে চলে,
কিন্তু অধর্মাচারীরা সেসব পথে হোঁচট খায়।
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013