1
ইশাইয়া 65:24
কিতাবুল মোকাদ্দস
BACIB
আর তাদের ডাকবার আগে আমি উত্তর দেব, তারা কথা বলতে না বলতে আমি শুনব।
比較
ইশাইয়া 65:24で検索
2
ইশাইয়া 65:17
কারণ দেখ, আমি নতুন আসমানের ও নতুন দুনিয়ার সৃষ্টি করি; এবং আগে যা ছিল, তা স্মরণে থাকবে না, আর মনে পড়বে না।
ইশাইয়া 65:17で検索
3
ইশাইয়া 65:23
তারা বৃথা পরিশ্রম করবে না, দুর্দশার জন্য সন্তানের জন্ম দেবে না, কারণ তারা মাবুদের দোয়াপ্রাপ্ত বংশ ও তাদের সন্তানেরা তাদের সহবর্তী হবে।
ইশাইয়া 65:23で検索
4
ইশাইয়া 65:22
তারা বাড়ি নির্মাণ করলে অন্যে বাস করবে না, তারা রোপণ করলে অন্যে ভোগ করবে না; বস্তুত আমার লোকদের আয়ু গাছের আয়ুর মত হবে এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল নিজ নিজ হাতের শ্রমফল ভোগ করবে।
ইশাইয়া 65:22で検索
5
ইশাইয়া 65:20
সে স্থান থেকে অল্প দিনের কোন শিশু কিংবা অসমপূর্ণায়ু কোন বৃদ্ধ যাবে না; বরং বালকই এক শত বছর বয়ঃক্রমে মারা যাবে; এবং যে কেউ এক শত বছর বয়সের আগে মারা যাবে সে বদদোয়াগ্রস্ত বলে বিবেচিত হবে।
ইশাইয়া 65:20で検索
6
ইশাইয়া 65:25
নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা একত্র চরবে, সিংহ বলদের মত বিচালি খাবে; আর ধূলিই সাপের খাদ্য হবে। তারা আমার পবিত্র পর্বতের কোন স্থানে কোন ক্ষতি কিংবা বিনাশ করবে না, মাবুদ এই কথা বলেন।
ইশাইয়া 65:25で検索
7
ইশাইয়া 65:19
আমি জেরুশালেমে উল্লাস করবো, আমার লোকদেরকে নিয়ে আমোদ করবো; এবং তার মধ্যে ফোঁপানোর আওয়াজ কি ক্রন্দনের আওয়াজ আর শোনা যাবে না।
ইশাইয়া 65:19で検索