1
ইশাইয়া 1:18
কিতাবুল মোকাদ্দস
BACIB
মাবুদ বলছেন, এসো, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের সমস্ত গুনাহ্ লাল রংয়ের হলেও তুষারের মত সাদা রংয়ের হবে; রক্তের মত লাল হলেও ভেড়ার লোমের মত সাদা হবে।
比較
ইশাইয়া 1:18で検索
2
ইশাইয়া 1:19
তোমরা যদি সম্মত ও বাধ্য হও, তবে দেশের ভাল ভাল ফল ভোগ করবে।
ইশাইয়া 1:19で検索
3
ইশাইয়া 1:17
সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, জুলুমবাজ লোককে শাসন কর, এতিম লোকের বিচার নিষ্পত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।
ইশাইয়া 1:17で検索
4
ইশাইয়া 1:20
কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে তলোয়ার তোমাদের ধ্বংস করবে; কেননা মাবুদের মুখ এই কথা বলেছে।
ইশাইয়া 1:20で検索
5
ইশাইয়া 1:16
তোমরা নিজেদের ধুয়ে নাও, বিশুদ্ধ কর, আমার দৃষ্টিসীমা থেকে তোমাদের নাফরমানী কাজ দূর কর; কদাচরণ ত্যাগ কর
ইশাইয়া 1:16で検索
6
ইশাইয়া 1:15
তোমরা মুনাজাতের জন্য হাত তুললে আমি তোমাদের থেকে আমার চোখ বন্ধ করে রাখব; যদিও অনেক মুনাজাত কর, তবুও শুনব না; তোমাদের হাত রক্তে পরিপূর্ণ।
ইশাইয়া 1:15で検索
7
ইশাইয়া 1:13
অসার নৈবেদ্য আর এনো না; ধূপ জ্বালানো আমার কাছে ঘৃণা লাগে; অমাবস্যা, বিশ্রামবার, মাহ্ফিলের আহ্বান— আমি অধর্মযুক্ত ঈদের সভাগুলো সইতে পারি না।
ইশাইয়া 1:13で検索
8
ইশাইয়া 1:3
গরু তার মালিককে জানে, গাধা তার মালিকের যাবপাত্র চেনে, কিন্তু ইসরাইল জানে না, আমার লোকেরা বিবেচনা করে না।
ইশাইয়া 1:3で検索
9
ইশাইয়া 1:14
আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসবগুলো ঘৃণা করে; সেসব আমার পক্ষে বোঝার মত হয়েছে, আমি সেসব বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।
ইশাইয়া 1:14で検索