ইউসা 15
15
এহুদা-বংশের সীমানা
1পরে গুলিবাঁটক্রমে নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের বংশের অংশ নির্ধারিত হল; ইদোমের সীমা পর্র্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, সর্ব দক্ষিণ প্রান্তে সিন প্রান্ত পর্র্যন্ত। 2আর তাদের দক্ষিণ সীমা লবণ-সমুদ্রের প্রান্ত থেকে অর্থাৎ দক্ষিণমুখী বাঁক থেকে আরম্ভ হল; 3আর তা দক্ষিণ দিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়ে সিন পর্র্যন্ত গেল এবং কাদেশ-বর্নেয়ের দক্ষিণ দিক হয়ে উপরের দিকে উঠে গেল; পরে হিষ্রোনে গিয়ে অদ্দরের দিকে উপরের দিকে উঠে গিয়ে কর্ক্কা পর্র্যন্ত ঘুরে গেল। 4পরে অস্মোন হয়ে মিসরের স্রোত পর্র্যন্ত বের হয়ে গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল; এটাই তোমাদের দক্ষিণ সীমা হবে। 5আর পূর্ব সীমা জর্ডানের মোহনা পর্র্যন্ত লবণ সমুদ্র। আর উত্তর দিকের সীমা জর্ডানের মোহনায় সমুদ্রের বাঁক থেকে বৈৎ-হগ্লায় উপরের দিকে উঠে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল, 6পরে সে সীমা রূবেণ-বংশ বোহনের পাথর পর্র্যন্ত উঠে গেল। 7পরে সে সীমা আখোর উপত্যকা থেকে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গীলগলের দিকে মুখ করে উত্তর দিকে গেল ও ঐন্-শেমশ নামক জলাশয়ের দিকে চলে গেল, আর তার অন্তভাগ ঐন্-রোগেলে ছিল। 8সেই সীমা হিন্নোম-সন্তানের উপত্যকা দিয়ে উঠে যিবূষের অর্থাৎ জেরুশালেমের দক্ষিণ পাশে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত পর্বতের চূড়া পর্যন্ত গেল। 9পরে ঐ সীমা সেই পর্বতের চূড়া থেকে নিপ্তোহের পানির ফোয়ারা পর্র্যন্ত বিস্তৃত হল এবং ইফ্রোণ পর্বতস্থ নগরগুলো পর্র্যন্ত বের হয়ে গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরীয়ৎ-যিয়ারীম পর্র্যন্ত গেল; 10পরে সেই সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্র্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর পাশ অর্থাৎ কসালোন পর্র্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হয়ে তিম্নার কাছ দিয়ে গেল। 11আর সেই সীমা ইক্রোনের উত্তর পাশ পর্র্যন্ত বিস্তৃত হল; পরে সে সীমা শিক্করোণ পর্র্যন্ত বিস্তৃত হল এবং বালা পর্বত হয়ে যব্নিয়েলে গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল। 12আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্র্যন্ত। নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের চারদিকের সীমা ছিল এই।
কালুতের হেবরন অধিকার করা
13আর ইউসার প্রতি মাবুদের হুকুম অনুসারে তিনি এহুদা সন্তানদের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব (অর্বপুর) অর্থাৎ হিব্রোন দিলেন, ঐ অর্ব অনাকের পিতা। 14আর কালুত সেখান থেকে অনাকের সন্তানদের, শেশয়, অহীমান ও তল্ময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করলেন। 15সেখান থেকে তিনি দবীর-নিবাসীদের বিরুদ্ধে গমন করলেন; আগে দবীরের নাম কিরিয়ৎ-শেফর ছিল। 16আর কালুত বললেন, যে কেউ কিরিয়ৎ-সেফরকে আঘাত করে হস্তগত করবে, তার সঙ্গে আমি আমার কন্যা অক্ষার বিয়ে দেব। 17আর কালেবের ভাই কনষের পুত্র অৎনীয়েল তা হস্তগত করলে তিনি তাঁর সঙ্গে তাঁর কন্যা অক্ষার বিয়ে দিলেন। 18আর ঐ কন্যা এসে তার পিতার কাছে একটি ভূমি চাইতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং অক্ষা তাঁর গাধার পিঠ থেকে নামলে পর কালুত তাকে বললেন, তুমি কি চাও? 19সে বললো, আপনি আমাকে একটি উপহার দিন, দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়েছেন, পানির ফোয়ারাগুলোও আমাকে দিন। তাতে তিনি তাকে উচ্চতর ফোয়ারাগুলো ও নিম্নতর ফোয়ারাগুলো দিলেন।
এহুদা-বংশের নগরগুলো
20নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের বংশের এই অধিকার হল। 21দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার কাছে এহুদা-বংশের লোকদের বংশের প্রান্তস্থিত নগর কব্সেল, এদর, যাগুর, 22কীনা, দীমোনা, অদাদা 23কেদশ, হাৎশোর, যিৎনন, 24,25সীফ, টেলম, বালোৎ, 25হাৎসোর-হদত্তা, করিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ হাৎসোর, 26অমাম, শমা, মোলদা, 27হৎসর-গদ্দা, হিষ্মোন, বৈৎ-পেলট, 28হৎসর-শূয়াল, বেরশেবা, বিষিয়োথিয়া, 29বালা, ইয়ীম, এৎসম, 30ইলতোলদ, কসীল, হর্মা, 31সিক্লগ, মদ্মন্না ও সন্সন্না, 32লবায়োৎ, শিলহীম, ঐন ও রিম্মোন; স্ব স্ব গামের সঙ্গে মোট ঊনত্রিশটি নগর। 33নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশনা, 34সানোহ, ঐন-গন্নীম, তপূহ, ঐনম, 35যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা, 36শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গামের সঙ্গে চৌদ্দটি নগর।
37, 38সনান, হদাশা, মিগ্দল্-গাদ, 38দিলিয়ন, মিস্পী, যক্তেল, 39লাখীশ, বস্কৎ, ইগ্লোন, 40কব্বোন, লহমম, কিৎলীশ, 41গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর।
42লিব্না, এথর, আশন, 43যিপ্তহ, অশনা, নৎসীব, 44কিয়িলা, অক্সীব ও মারেশা; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।
45ইক্রোণ এবং সেই স্থানের উপনগর ও সমস্ত গ্রাম; 46ইক্রোণ থেকে সমুদ্র পর্র্যন্ত অস্দোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম।
47অস্দোদ, তার উপনগর ও সমস্ত গ্রাম; গাজা তার উপনগর ও সমস্ত গ্রাম; মিসরের স্রোত ও মহাসমুদ্র ও তার সীমা পর্র্যন্ত।
48আর পর্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো, 49দন্না, কিরিয়ৎ-সন্না অর্থাৎ দবীর, 50অনাব, ইষ্টিমোয়, আনীম, 51গোশন, হোলোন ও গীলো; স্ব স্ব গামের সঙ্গে এগারটি নগর।
52আরব, দূমা, ইশিয়ন, 53যানীম, বৈৎতপূহ, অফেকা, 54হুমটা, কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোন ও সীয়োর; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।
55মায়োন, কর্মিল, সীফ, 56যুটা, যিষ্রিয়েল, যক্দিয়াম, সানোহ, 57কাবিল, গিবিয়া ও তিন্মা; স্ব স্ব গামের সঙ্গে দশটি নগর।
58হলহূল, বৈৎ-সূর, গদোর, মারৎ, বৈৎঅনোৎ ও ইলতো্কোন; 59স্ব স্ব গামের সঙ্গে ছয়টি নগর।
60কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম ও রব্বা; স্ব স্ব গামের সঙ্গে দু’টি নগর। 61মরুভূমিতে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা, 62নিবশ্ন, লবণ-নগর ও ঐন্-গদী; স্ব স্ব গামের সঙ্গে ছয়টি নগর।
63কিন্তু এহুদা-বংশের লোকেরা জেরুশালেম-নিবাসী যিবূষীয়দের অধিকারচ্যুত করতে পারল না; যিবূষীয়েরা আজও এহুদা-বংশের লোকদের সঙ্গে জেরুশালেমে বাস করছে।
Attualmente Selezionati:
ইউসা 15: BACIB
Evidenzia
Condividi
Confronta
Copia
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013