২ বাদশাহ্নামা 1
1
বাদশাহ্ অহসিয়ের উপর মাবুদের শাস্তি
1আহাবের মৃত্যুর পরে মোয়াব ইসরাইলের অধীনতা ত্যাগ করলো। 2আর অহসিয় সামেরিয়ায় অবস্থিত তাঁর বাড়ির উপরিস্থ কুঠরীর সিড়ির দরজা থেকে পড়ে গিয়ে আহত হলেন; তাতে তিনি কয়েকজন দূত পাঠালেন, তাদেরকে বললেন, যাও, ইক্রোণের দেবতা বাল্সবূবকে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই আহত অবস্থা থেকে আমি সুস্থ হব কি না? 3কিন্তু মাবুদের ফেরেশতা তিশ্বীয় ইলিয়াসকে বললেন, উঠ, সামেরিয়ার বাদশাহ্র দূতদের সঙ্গে সাক্ষাৎ কর, আর তাদেরকে বল, ইসরাইলের মধ্যে কি আল্লাহ্ নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ? 4অতএব মাবুদ এই কথা বলেন, তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে। পরে ইলিয়াস চলে গেলেন।
5আর সেই দূতেরা বাদশাহ্র কাছে ফিরে গেলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেন ফিরে আসলে? 6তারা বললো, এক জন ব্যক্তি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আমাদের বললেন, যে বাদশাহ্ তোমাদেরকে পাঠালেন, তোমরা তাঁর কাছে ফিরে যাও, তাকে বল, মাবুদ এই কথা বলেন, ইসরাইলের মধ্যে কি আল্লাহ্ নেই যে, তুমি ইক্রোণের দেবতা বালসবূবের কাছে জিজ্ঞাসা করতে লোক পাঠাচ্ছ? অতএব তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে। 7বাদশাহ্ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে যে ব্যক্তি এসব কথা বললো, সে দেখতে কেমন? 8তারা জবাবে বললো, তিনি লোমশ পুরুষ এবং তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধনী। বাদশাহ্ বললেন, উনি তিশ্বীয় ইলিয়াস।
9পরে বাদশাহ্ পঞ্চাশ জন সেনার সঙ্গে এক জন পঞ্চাশপতিকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন; তখন সে তাঁর কাছে গেল; আর, দেখ, ইলিয়াস পর্বতের চূড়ায় বসেছিলেন। সে তাঁকে বললো, হে আল্লাহ্র লোক, বাদশাহ্ বলেছেন, তুমি নেমে এসো। 10ইলিয়াস সেই পঞ্চাশপতিকে জবাবে বললেন, যদি আমি আল্লাহ্র লোক হই, তবে আসমান থেকে আগুন নেমে তোমাকে ও তোমার পঞ্চাশ জন লোককে গ্রাস করুক। তখন আসমান থেকে আগুন নেমে তাকে ও তার পঞ্চাশ জন লোককে গ্রাস করলো।
11পরে বাদশাহ্ পুনর্বার পঞ্চাশ জন লোকের সঙ্গে আর এক জন পঞ্চাশপতিকে তাঁর কাছে পাঠালেন। সে গিয়ে বললো, হে আল্লাহ্র লোক, বাদশাহ্ এই কথা বলেছেন, শীঘ্র নেমে এসো। 12ইলিয়াস জবাবে তাদেরকে বললেন, যদি আমি আল্লাহ্র লোক হই, তবে আসমান থেকে আগুন নেমে তোমাকে ও তোমার পঞ্চাশ জন লোককে গ্রাস করুক। তখন আসমান থেকে আল্লাহ্র আগুন নেমে তাকে ও তার পঞ্চাশ জন লোককে গ্রাস করলো।
13পরে বাদশাহ্ তৃতীয় বার পঞ্চাশ জন লোকের সঙ্গে এক জন পঞ্চাশপতিকে পাঠালেন। তাতে সেই তৃতীয় পঞ্চাশপতি গিয়ে ইলিয়াসের সম্মুখে হাঁটু পেতে বিনয় পূর্বক বললো, হে আল্লাহ্র লোক, আমি আরজ করি, আমার প্রাণ এবং আপনার এই পঞ্চাশ জন গোলামের প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হোক। 14দেখুন, আসমান থেকে আগুন নেমে আগে আগত দুই সেনাপতি ও তাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রাস করেছে; কিন্তু এখন আমার প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হোক। 15তখন মাবুদের ফেরেশতা ইলিয়াসকে বললেন, এর সঙ্গে নেমে যাও, একে ভয় করো না। পরে ইলিয়াস উঠে তার সঙ্গে বাদশাহ্র কাছে নেমে গেলেন। 16আর তিনি তাঁকে বললেন, মাবুদ এই কথা বলেন, তুমি ইক্রোণের দেবতা বাল্সবূবের কাছে জিজ্ঞাসা করতে দূতদেরকে পাঠিয়েছিলে; এর কারণ কি এই যে, ইসরাইলের মধ্যে এমন আল্লাহ্ নেই, যাঁর কাছে জিজ্ঞাসা করা যেতে পারে? অতএব তুমি যে পালঙ্কে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে।
বাদশাহ্ অহসিয়ের মৃত্যু
17আর ইলিয়াসের দ্বারা কথিত মাবুদের কালাম অনুসারে তিনি মারা গেলেন; এবং তাঁর পুত্র না থাকাতে যিহোরাম তাঁর পদে, এহুদার বাদশাহ্ যিহোশাফটের পুত্র যিহোরামের দ্বিতীয় বছরে বাদশাহ্ হলেন। 18অহসিয়ের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
Attualmente Selezionati:
২ বাদশাহ্নামা 1: BACIB
Evidenzia
Copia
Confronta
Condividi
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013