Logo YouVersion
Icona Cerca

১ শামুয়েল 8

8
বনি-ইসরাইলরা বাদশাহ্‌ চায়
1পরে শামুয়েল যখন বৃদ্ধ হলেন, তখন তাঁর পুত্রদেরকে বিচারকর্তা করে ইসরাইলের উপরে নিযুক্ত করলেন। 2তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম যোয়েল, দ্বিতীয় পুত্রের নাম অবিয়; তারা বের্‌-শেবাতে বিচার করতো। 3কিন্তু তাঁর পুত্রেরা তাঁর পথে চলতো না; তারা ধনলোভে বিপথে গেল, ঘুষ গ্রহণ করতো ও অন্যায় বিচার করতো।
4অতএব ইসরাইলের সমস্ত প্রাচীনবর্গ একত্র হয়ে রামাতে শামুয়েলের কাছে আসলেন; 5আর তাঁকে বললেন, দেখুন, আপনি বৃদ্ধ হয়েছেন এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না; এখন অন্য সকল জাতির মত আমাদের বিচার করতে আপনি আমাদের উপরে এক জন বাদশাহ্‌ নিযুক্ত করুন। 6কিন্তু ‘আমাদের বিচার করতে আমাদের এক জন বাদশাহ্‌ দিন;’ তাঁদের এই কথা শামুয়েলের ভাল মনে হল না; তাতে শামুয়েল মাবুদের কাছে মুনাজাত করলেন। 7তখন মাবুদ শামুয়েলকে বললেন, এই লোকেরা তোমার কাছে যা যা বলছে, সেসব বিষয়ে তাদের কথায় কান দাও; কেননা তারা তোমাকে অগ্রাহ্য করলো, এমন নয়, আমাকেই অগ্রাহ্য করলো, যেন আমি তাদের উপরে রাজত্ব না করি। 8যেদিন মিসর থেকে আমি তাদেরকে বের করে এনেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত তারা যেমন ব্যবহার করে আসছে, অন্য দেবতাদের সেবা করার জন্য আমাকে ত্যাগ করে আসছে, তেমন ব্যবহার তোমার প্রতিও করছে। 9এখন তাদের কথায় কান দাও; কিন্তু তাদের বিপক্ষে দৃঢ়ভাবে সাক্ষ্য দাও এবং তাদের উপরে যে রাজত্ব করবে, সেই বাদশাহ্‌র নিয়ম তাদেরকে জানাও।
10পরে যে লোকেরা শামুয়েলের কাছে বাদশাহ্‌ চেয়েছিল তাদের কাছে তিনি মাবুদের ঐ সমস্ত কথা বললেন। 11আরও বললেন, তোমাদের উপরে রাজত্বকারী বাদশাহ্‌র এরকম নিয়ম হবে; তিনি তোমাদের পুত্রদের নিয়ে তাঁর রথ ও ঘোড়ার উপরে নিযুক্ত করবেন এবং তারা তাঁর রথের আগে আগে দৌড়াবে। 12আর তিনি তাদেরকে তাঁর সহস্রপতি ও পঞ্চাশপতি নিযুক্ত করবেন এবং কাউকে কাউকে তাঁর ভূমি চাষ ও শস্য কাটতে এবং যুদ্ধের অস্ত্র ও রথের সাজসরঞ্জাম তৈরি করতে নিযুক্ত করবেন। 13আর তিনি তোমাদের কন্যাদের নিয়ে সুগন্ধি দ্রব্য প্রস্তুতকারিণী, পাচিকা ও রুটি প্রস্তুতকারিণীর পদে নিযুক্ত করবেন। 14আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্যক্ষেত, আঙ্গুর-ক্ষেত ও সমস্ত জলপাই গাছ নিয়ে তাঁর গোলামদেরকে দেবেন। 15আর তোমাদের শস্যের ও আঙ্গুরের দশ ভাগের এক ভাগ নিয়ে তাঁর কর্মচারী ও গোলামদের দেবেন। 16আর তিনি তোমাদের গোলাম বাঁদী ও তোমাদের সেরা যুবকদের ও তোমাদের সমস্ত গাধা নিয়ে তাঁর নিজের কাজে নিযুক্ত করবেন। 17তিনি তোমাদের ভেড়াগুলোর দশ ভাগের এক ভাগ নেবেন ও তোমরা তাঁর গোলাম হবে। 18সেদিন তোমরা তোমাদের মনোনীত বাদশাহ্‌ দরুন কান্নাকাটি করবে; কিন্তু মাবুদ সেদিন তোমাদের কোন উত্তর দেবেন না।
19তবুও লোকেরা শামুয়েলের কথা শুনতে অস্বীকার করে বললো, না, আমাদের এক জন বাদশাহ্‌ চাই; 20তাতে আমরাও অন্য সকল জাতির সমান হব এবং আমাদের বাদশাহ্‌ আমাদের বিচার করবেন ও আমাদের অগ্রগামী হয়ে যুদ্ধ করবেন। 21তখন শামুয়েল লোকদের সমস্ত কথা শুনে মাবুদের কাছে তা নিবেদন করলেন। 22তাতে মাবুদ শামুয়েলকে বললেন, তুমি তাদের কথা শোন, তাদের জন্য এক জন বাদশাহ্‌ নিযুক্ত কর। পরে শামুয়েল বনি-ইসরাইলদের বললেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ নগরে যাও।

Attualmente Selezionati:

১ শামুয়েল 8: BACIB

Evidenzia

Condividi

Confronta

Copia

None

Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi