Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 26

26
দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমি যে ন্যায়পথে আছি তা তুমি দেখিয়ে দাও,
কারণ আমি সৎ ভাবে চলি;
আমি স্থিরভাবে সদাপ্রভুর উপর নির্ভর করি।
2হে সদাপ্রভু, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর;
আমাকে পরীক্ষা করে দেখ,
আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
3কারণ সব সময় তোমার অটল ভালবাসা
আমার চোখের সামনে রয়েছে;
তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি।
4আমি ঠগদের সংগে থাকি না,
আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।
5যারা মন্দ কাজ করে
তাদের দলকে আমি ঘৃণা করি;
আমি দুষ্টদের সংগে বসতে রাজী নই।
6হে সদাপ্রভু, আমি নির্দোষ অবস্থায় হাত ধুয়ে ফেলব
আর তোমার বেদীর চারপাশে ঘুরে আসব,
7যাতে চিৎকার করে আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি,
আর তোমার সমস্ত আশ্চর্য কাজের কথা বলতে পারি।
8হে সদাপ্রভু, যে ঘরে তুমি বাস কর,
তোমার মহিমা যেখানে থাকে,
সেই জায়গা আমি ভালবাসি।
9পাপীদের দলে তুমি আমাকে ফেলো না;
যারা রক্তপাত করতে ভালবাসে
তাদের সংগে আমাকে মেরে ফেলো না।
10তাদের হাতে রয়েছে মন্দের পরিকল্পনা,
তাদের ডান হাত ঘুষে ভরা।
11কিন্তু আমি সৎ ভাবে চলাফেরা করি;
আমাকে তাদের হাত থেকে মুক্ত কর,
আর আমার প্রতি দয়া কর।
12আমি সমান জায়গায় দাঁড়িয়ে আছি;
আমি সকলের সামনেই সদাপ্রভুর গৌরব করব।

Actualmente seleccionado:

গীতসংহিতা 26: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 26