Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 25

25
দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
2হে আমার ঈশ্বর, তোমার উপরেই আমি নির্ভর করি,
তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;
আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে
আনন্দ করার সুযোগ না পায়।
3যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না,
কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে
তারাই লজ্জায় পড়বে।
4হে সদাপ্রভু, তোমার পথ আমাকে জানাও,
আমাকে তোমার পথে চলতে শিখাও।
5তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও,
কারণ তুমিই আমার উদ্ধারকর্তা ঈশ্বর;
সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
6হে সদাপ্রভু, তোমার মমতা ও অটল ভালবাসার কথা
তুমি ভুলে যেয়ো না;
সে সব তো তোমার চিরকালের কাজ।
7আমার যৌবনকালের পাপ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা
তুমি মনে রেখো না;
তোমার অটল ভালবাসার দরুন তুমি আমাকে মনে রেখো,
কারণ হে সদাপ্রভু, তুমি মংগলময়।
8সদাপ্রভু মংগলময় ও সৎ,
সেজন্যই তাঁর পথের বিষয়
তিনি পাপীদের শিক্ষা দিয়ে থাকেন।
9তিনি নম্রদের ন্যায়পথে চালিয়ে নিয়ে যান
আর তাঁর পথের বিষয় শিক্ষা দেন।
10সদাপ্রভুর ব্যবস্থা ও আইন-কানুন অনুসারে যারা চলে,
তাদের কাছে তাঁর সমস্ত পথই
অটল ভালবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
11আমার অন্যায়ের বোঝা খুব বেশী,
তাই হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্যই
আমার সেই অন্যায় তুমি ক্ষমা কর।
12কে সেই লোক, যে সদাপ্রভুকে ভক্তি করে?
কোন্‌ পথ তাকে বেছে নিতে হবে
তা তিনি তাকে দেখিয়ে দেবেন।
13সে মংগলের মধ্যে তার জীবন কাটাবে,
আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।
14সদাপ্রভুকে যারা ভক্তি করে
তাদের কাছেই তিনি তাঁর গুপ্ত উদ্দেশ্য প্রকাশ করেন,
আর তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান।
15আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে,
কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।
16আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া কর,
কারণ আমি একা আর দুঃখী।
17আমার অন্তরের যাতনা বেড়ে গেছে;
আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
18চেয়ে দেখ আমার দুঃখ ও কষ্টের দিকে;
আমার সমস্ত পাপ তুমি ক্ষমা কর।
19দেখ, আমার শত্রুর সংখ্যা কত;
তারা আমাকে কি ভীষণ ঘৃণা করে।
20আমার প্রাণ বাঁচাও ও আমাকে রক্ষা কর;
আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,
কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
21আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক,
কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি।
22হে ঈশ্বর, ইস্রায়েলকে তার সমস্ত কষ্ট থেকে মুক্ত কর।

Actualmente seleccionado:

গীতসংহিতা 25: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 25