রোমীয় ভূমিকা

ভূমিকা
কিতাবুল মোকাদ্দসের অন্তর্গত সমস্ত কিতাবগুলোর মধ্যে রোমীয় নামে সিপারাটি ঈসায়ী ধর্মতত্ত্বের একটা সম্পূর্ণ সুব্যবস্থিত প্রকাশনা। হযরত পৌল করিন্থ শহর থেকে এই চিঠি রোমীয়দের কাছে লিখেছিলেন, কিন্তু তিনি নিজে তখনও রোম শহরে যান নি। তিনি সেখানে যাবার পরিকল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন সেখানকার ঈসায়ীদের মধ্যে কিছুদিন কাজ করবার পর যেন তারাই সেপনে যাবার জন্য তাঁকে সাহায্য করে। হযরত পৌল তাঁর চিঠিতে মানুষের গুনাহে পূর্ণ অবস্থার কথা পরিষ্কারভাবে বলেছেন এবং সেই গুনাহ্‌ থেকে তাদের নাজাতের জন্য আল্লাহ্‌র পরিকল্পনার কথাও তিনি বলেছেন। তিনি এমনভাবে লিখেছিলেন যেন তিনি সুসংবাদ সম্বন্ধে প্রশ্ন তোলা কয়েকজন লোককে জবাব দিচ্ছেন। হযরত পৌল তাদের প্রত্যেকটি বিরুদ্ধতার কথার জবাব দেবার পর দেখা গেছে যে, আল্লাহ্‌র রহমতের সুসংবাদ সম্বন্ধে মানুষ যত রকম প্রশ্ন তুলতে পারে তার সব প্রশ্নেরই জবাব তিনি দিয়েছেন।
বিষয় সংক্ষেপ:
(ক) ভূমিকা (১:১-১৭ আয়াত)
(খ) সকলেই গুনাহ্‌গার বলে সব মানুষেরই নাজাতের প্রয়োজন (১:১৮-৩:২০ আয়াত)
(গ) ঈমানের দ্বারা নাজাতের ব্যবস্থা (৩:২১-৫:২১ আয়াত)
(ঘ) নাজাত পাওয়ার পরে পবিত্রতায় বেড়ে ওঠা (৬-৮ রুকু)
(ঙ) বনি-ইসরাইলদের জন্য নাজাতের ব্যবস্থা (৯-১১ রুকু)
(চ) ঈমানদারদের দৈনন্দিন জীবন (১২:১-১৫:১৩ আয়াত)
(ছ) উপসংহার (১৫:১৪-১৬:২৭ আয়াত)

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.