১ পিতর 4

4
আল্লাহ্‌র জন্য জীবন কাটানো
1সেইজন্য মসীহ্‌ শরীরে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের দিলে সেই একই মনোভাব গড়ে তোল, কারণ শরীরে যে কষ্ট ভোগ করেছে সে গুনাহের অভ্যাস ছেড়ে দিয়েছে। 2তার ফলে এই দুনিয়ার বাকী জীবনটা সে আর দুনিয়ার কামনা-বাসনা তৃপ্ত করে কাটায় না, বরং আল্লাহ্‌র ইচ্ছা পালন করেই কাটায়। 3যারা আল্লাহ্‌কে জানে না তাদের মত তোমরাও আগে লমপটতা করে, খারাপ কামনা-বাসনার মধ্যে থেকে, মাতলামি করে, হৈ-হল্লা করে মদ খেয়ে ও খাওয়া-দাওয়া করে এবং জঘন্য প্রতিমাপূজা করে অনেক সময় কাটাতে। 4কিন্তু এখন সেই লোকেরাই দেখে আশ্চর্য হয় যে, তোমরা তাদের সেই ভীষণ উ"ছৃঙ্খলতায় আর যোগ দিচ্ছ না, আর সেইজন্য তারা তোমাদের বিরুদ্ধে নিন্দার কথা বলে। 5কিন্তু যিনি জীবিত ও মৃত সকলের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে আছেন তাঁর কাছে তাদের হিসাব দিতে হবে। 6মৃতদের কাছেও তো সেইজন্য মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করা হয়েছিল, যেন শরীরের দিক থেকে মানুষের মতই তাদের বিচার হলেও রূহে তারা আল্লাহ্‌র মত জীবিত থাকতে পারে।
7এখন সব কিছুর শেষ সময় কাছে এসে গেছে। সেইজন্য তোমাদের মন স্থির কর এবং নিজেদের দমনে রাখ যেন মুনাজাত করতে পার। 8আর সবচেয়ে বড় কথা হল, তোমরা একে অন্যকে গভীর ভাবে মহব্বত কোরো, কারণ মহব্বত অনেক গুনাহ্‌কে ঢেকে রাখে। 9কোন রকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে মেহমান হিসাবে গ্রহণ কর। 10বিভিন্ন ভাবে প্রকাশিত আল্লাহ্‌র রহমত পেয়ে যে লোক বিশ্বস্ত ভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে তোমরা আল্লাহ্‌র কাছ থেকে যে যেরকম দান পেয়েছ তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার কর। 11যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে আল্লাহ্‌র নিজের মুখের কথা বলছে। যদি কেউ সেবা করে তবে আল্লাহ্‌র দেওয়া শক্তিতে সে সেবা করুক, যেন ঈসা মসীহের মধ্য দিয়ে সব কিছুতে আল্লাহ্‌ প্রশংসা পান। প্রশংসা ও শক্তি চিরকাল তাঁরই। আমিন।
ঈসায়ী হিসাবে কষ্টভোগ
12প্রিয় বন্ধুরা, তোমাদের যে এখন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে আশ্চর্য হয়ে মনে কোরো না যে, তোমাদের উপর অদ্ভুত কিছু একটা হচ্ছে। 13তার চেয়ে বরং তোমরা যে মসীহের দুঃখভোগের ভাগ নি"ছ তাতে আনন্দিত হও, যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও। 14মসীহের জন্য যদি তোমরা অপমানিত হও তবে ধন্য তোমরা, কারণ আল্লাহ্‌র মহিমাপূর্ণ রূহ্‌ তোমাদের উপর আছেন। 15তোমাদের মধ্যে কেউ খুনী, চোর, অন্যায়কারী হয়ে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্ট ভোগ না করুক। 16কিন্তু ঈসায়ী হিসাবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে আল্লাহ্‌র প্রশংসা করুক। 17বিচার শুরু হবার সময় হয়েছে এবং তা আল্লাহ্‌র পরিবারের লোকদের থেকেই শুর করা হবে। আর যদি সেই বিচার আমাদের থেকেই শুরু করা হয় তবে যারা আল্লাহ্‌র দেওয়া সুসংবাদ মেনে নেয় নি তাদের অবস্থা কি হবে? 18কিতাবে আছে,
আল্লাহ্‌ভক্ত লোকের নাজাত পাওয়া
যদি এত শক্ত হয়,
তবে যারা গুনাহ্‌গার আর আল্লাহ্‌র প্রতি ভয়হীন,
তাদের অবস্থা কি হবে?
19তাহলে আল্লাহ্‌র ইচ্ছাতে যারা কষ্টভোগ করছে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের তুলে দিক এবং ভাল কাজ করতে থাকুক।

Zur Zeit ausgewählt:

১ পিতর 4: MBCL

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.