গণনা পুস্তক 30
30
মানত সংক্রান্ত নির্দেশ
1মোশি ইসরায়েলী গোষ্ঠীপ্রধানদের বললেন, প্রভু পরমেশ্বর এই আদেশ দিয়েছেনঃ 2কোন ব্যক্তি যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে মানত করে কিংবা শপথ করে নিজেকে কোন অঙ্গীকারে আবদ্ধ করে, তাহলে সে যেন তার প্রতিশ্রুতি ভঙ্গ না করে। নিজ মুখের কথা অনুযায়ী সব কাজ তাকে করতে হবে।#দ্বি.বি. 23:21-23; মথি 5:33 3কোন যুবতী নারী পিতৃগৃহে থাকার সময় যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে কোন মানত করে এবং কোন অঙ্গীকারে নিজেকে আবদ্ধ করে 4এবং তার পিতা যদি তার মানত কিংবা যে অঙ্গীকারে সে নিজেকে আবদ্ধ করেছে তার কথা শুনে কোন আপত্তি না করে, তাহলে তার সেই মানত এবং অঙ্গীকার বহাল থাকবে। 5কিন্তু তার পিতা যেদিন তার সেকথা শুনবে সেদিন যদি নিষেধ করে তাহলে তার কোন মানত বা অঙ্গীকার কার্যকারী হবে না। তার পিতার নিষেধের জন্য প্রভু পরমেশ্বর তাকে অব্যাহতি দেবেন।
6মানত কিংবা ঝোঁকের মাথায় দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ কোন নারীর যদি বিবাহ হয় 7এবং তার স্বামী যদি সে কথা শুনেও কোন আপত্তি না করে তাহলে তার মানত এবং যে প্রতিশ্রুতিতে সে নিজেকে আবদ্ধ করেছে তা বজায় থাকবে। 8কিন্তু তার স্বামী সেকথা যেদিন শুনবে সেই দিনই যদি তাকে নিষেধ করে তাহলে তার সেই মানত এবং ঝোঁকের মাথায় উচ্চারিত যে প্রতিশ্রুতিতে সে নিজেকে আবদ্ধ করেছে, তা বাতিল হয়ে যাবে। প্রভু পরমেশ্বর তাকে অব্যাহতি দেবেন। 9কোন বিধবা বা স্বামী পরিত্যক্তা নারী যদি কোন শপথে নিজেকে আবদ্ধ করে তবে তা বজায় থাকবে। 10পতিগৃহে থাকাকালে যদি কোন নারী মানত করে কিংবা কোন শপথে নিজেকে আবদ্ধ করে, 11এবং তার স্বামী যদি সেকথা শুনে তাকে নিষেধ না করে নীরব হয়ে থাকে তাহলে তার মানত এবং যে শপথে সে নিজেকে আবদ্ধ করেছে তা স্থির থাকবে। 12কিন্তু তার স্বামী যেদিন সেকথা শুনবে সেই দিনই যদি সে তাকে নিষেধ করে, তাহলে তার কোন মানত বা শপথ বজায় থাকবে না, কারণ তার স্বামী তা বাতিল করেছে, প্রভু পরমেশ্বর সেই কারেণই তাকে অব্যাহতি দেবেন। 13স্ত্রীর যে কোন মানত বা কৃচ্ছ্রসাধনের শপথ অনুমোদন বা বাতিল করার অধিকার তার স্বামীর আছে। 14তার স্বামী যদি এই বিষয়ে বহুদিন নীরব থাকে তাহলে তার মানত এবং প্রতিজ্ঞা বহাল থাকবে কারণ তার স্বামী সেকথা যেদিন শুনেছে সেদিন নীরব থেকেই এ বিষয়ে তার অনুমোদন জানিয়েছে। 15কিন্তু সেকথা শোনার কিছুকাল পরে যদি তার স্বামী তা বাতিল করে দেয় তাহলে সে তার স্ত্রীর অধর্মের জন্য দায়ী হবে।
16স্বামী ও স্ত্রীর এবং পিতৃগৃহে থাকাকালে পিতা ও যুবতী কন্যার আচরণ সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে এই অনুশাসন দিয়েছিলেন।
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক 30: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.