গণনা পুস্তক 17

17
হারোণের মুকুলিত যষ্টি
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী প্রধানের কাছ থেকে একটি করে মোট বারোটি যষ্টি তুমি সংগ্রহ কর এবং প্রত্যেকের যষ্টিতে তার নাম লেখ। 3লেবি গোষ্ঠীর লাঠির উপরে তুমি হারোণের নাম লিখবে, কারণ প্রত্যেক গোষ্ঠীর প্রধানের জন্য একটি করে যষ্টি থাকবে। 4এগুলি তুমি সম্মিলন শিবিরে চুক্তি সিন্দুকের সম্মুখে যেখানে আমি তোমাদের দর্শন দিই সেখানে রাখবে। 5তখন যে ব্যক্তি আমার মনোনীত তার যষ্টিই মুকুলিত হবে। এই ভাবে তোমাদের বিরুদ্ধে ইসরায়েলীদের বিক্ষোভ আমি নিবৃত্ত করব। 6মোশি ইসরায়েলীদের এ কথা বললেন এবং তাদের গোষ্ঠী প্রধানেরা তখন প্রত্যেক গোষ্ঠী প্রধানের জন্য একটি করে মোট বারোটি যষ্টি তাঁকে দিলেন। হারোণের যষ্টিও এর মধ্যে ছিল। 7মোশি যষ্টিগুলি নিয়ে চুক্তি সিন্দুক যে শিবিরে রক্ষিত ছিল, সেখানে প্রভু পরমেশ্বরের সম্মুখে রাখলেন। 8পরের দিন মোশি সেই শিবিরে প্রবেশ করে দেখলেন, লেবি গোষ্ঠীর হারোণের যষ্টিটি পল্লবিত ও মুকুলিত হয়েছে এবং তাতে ফুল এবং বাদাম ফলও ধরেছে।#হিব্রু 9:4 9মোশি তখন প্রভু পরমেশ্বরের সম্মুখ থেকে ঐ যষ্টিগুলি এনে ইসরায়েলীদের সকলকে দেখালেন। তারা এই দেখে প্রত্যেকে নিজের নিজের যষ্টি নিয়ে নিল। 10প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণের যষ্টিটি নিয়ে আবার চুক্তিসিন্দুকের সম্মুখে রাখ। বিদ্রোহীদের সাবধান করে দেওয়ার চিহ্নস্বরূপ এটি রাখা থাকবে। এর দ্বারা তুমি আমার বিরুদ্ধে ওদের বিক্ষোভ নিবৃত্ত করবে, অন্যথায় ওরা মরবে। 11প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে মোশি তেমনই করলেন।
12ইসরায়েলীরা তখন মোশিকে বলল, এবার আমরা মরব, ধ্বংস হয়ে যাব, সমূলে বিনষ্ট হব, 13প্রভু পরমেশ্বরের শিবিরের কাছে যে যাবে সে-ই ধ্বংস হবে। তাহলে আমরা সকলেই কি এ ভাবে ধ্বংস হয়ে যাব?

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.