গণনা পুস্তক 12

12
হারোণ ও মরিয়মের বিক্ষোভ
1মোশি কুশ (সুদান) দেশের এক নারীকে বিবাহ করেছিলেন বলে হারোণ ও মরিয়ম তার নিন্দা করতে লাগলেন। 2তাঁরা বললেন, প্রভু পরমেশ্বরের কি শুধু মোশির সঙ্গেই কথা বলেছেন? আমাদের সঙ্গেও কি বলেন কি? প্রভু পরমেশ্বর তাঁদের কথা শুনলেন। 3(পৃথিবীতে সকল মানুষের মধ্যে মোশিই ছিলেন সবচেয়ে নম্র)।
4প্রভু পরমেশ্বর হঠাৎ একদিন মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, তোমরা তিনজন সম্মিলন শিবিরের কাছে এস। তাঁরা তিনজন সেখানে গেলেন। 5প্রভু পরমেশ্বরের তখন মেঘস্তম্ভে অবতরণ করে শিবিরের দ্বারে দাঁড়ালেন এবং হারোণ ও মরিয়মকে ডাকলেন। তাঁরা দুজনে এগিয়ে গেলেন। 6তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি। 7কিন্তু আমার দাস মোশি তেমন নয়, আমার এই বিশ্ব সংসারে সে-ই আমার একমাত্র বিশ্বাসভাজন ব্যক্তি।#হিব্রু 3:2 8তার সঙ্গে আমি সর্বপরি স্পষ্ট ভাবে কথা বলি, নিগূঢ় ভাষায় নয়, আর সে প্রভু পরমেশ্বরের রূপ দর্শন করে। আমার দাস মোশির বিরুদ্ধে কথা বলতে তোমাদের ভয় হল না? 9তাঁদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি অন্তর্হিত হলেন। 10শিবিরের উপর থেকে মেঘপুঞ্জ অপসৃত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল মরিয়মের দেহ তুষারের মত সাদা হয়ে গেছে। হারোণ মরিয়মের দিকে চেয়ে দেখলেন তাঁর শ্বেতী হয়েছে। 11তিনি তখন মোশিকে বললেন, হায়, হায়,নির্বোদের মত যে পাপকর্ম আমরা করেছি, তার প্রতিফল দয়া করে আমাদের উপর বর্তাবেন না। 12মাতৃগর্ভ থেকে মৃত শিশু ভূমিষ্ঠ হবার সময় তার দেহ যেমন অর্ধবিকৃত হয়ে যায়, তেমন দশা যেন এর না হয়। 13মোশি তখন প্রভু পরমেশ্বরের কাছে ক্রন্দন করো বললেন, হে ঈশ্বর, দয়া করে একে সুস্থ কর। 14প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এর পিতা যদি এর মুখে থুতু দিত, তাহলে তি সাতদিন একে লজ্জাগ্রস্ত হয়ে থাকতে হত না? সাতদিন ও ছাউনির বাইরে অস্পৃশ্য হয়ে থাকুক, তার পরে তাকে আবার ভিতরে আনা হবে।#গণনা 5:2-3
15মরিয়ম সাতদিন ছাউনির বাইরে অবরুদ্ধ হয়ে রইলেন। তিনি শিবিরে ফিরে না আসা পর্যন্ত ইসরায়েলীরা যাত্রা করল না। 16পরে তারা হৎসরোৎ থেকে যাত্রা করে পারাণ প্রান্তরে এসে শিবির স্থাপন করল।

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.