লেবীয় পুস্তক 12

12
প্রসূতির শুচিকরণের বিধান
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের বল, গর্ভবতী কোন নারী যদি পুত্রসন্তান প্রসব করে তবে সে সাতদিন অশুচি থাকবে। ঋতুমতী হওয়ার সময় তার অশৌচ যেমন তেমনই হবে এই অশৌচ। 3অষ্টম দিনে সেই শিশুর সুন্নত করতে হবে।#আদি 17:12; লুক 2:21 4আর সেই নারী তেত্রিশ দিন পর্যন্ত রক্তস্রাবজনিত অশৌচ অবস্থায় থাকবে। অশৌচের কাল গত না হওয়া পর্যন্ত সে কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না বা মন্দিরে প্রবেশ করবে না। 5যদি কোন নারী কন্যা সন্তান প্রসব করে তবে ঋতুকালীন অশৌচের মত তার অশৌচের কাল হবে দুসপ্তাহ। সে ছেষট্টি দিন পর্যন্ত রক্তস্রাবজনিত অশৌচ অবস্থায় থাকবে। 6পরে পুত্র কিম্বা কন্যা প্রসব হেতু অশৌচের কাল গত হলে সে হোমবলির জন্য এক বছর বয়সের একটি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য একটি পায়রা কিংবা ঘুঘু সম্মিলন শিবিরের সম্মুখে পুরোহিতের কাছে উপস্থিত করবে। 7পুরোহিত প্রভু পরমেশ্বরের সম্মুখে তা উৎসর্গ করবে এবং সেই নারীর জন্য প্রায়শ্চিত্ত করবে। তাহলে সে রক্তস্রাবজনিত অশৌচ থেকে শুচি হবে। পুত্র কিম্বা কন্যা প্রসবিনী নারীর জন্য এই বিধান। 8যদি কোন নারী মেষশাবক উৎসর্গ করতে না পারে তাহলে তাকে দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রা এনে একটি হোমবলির জন্য এবং অন্যটি প্রায়শ্চিত্তের জন্য নিবেদন করতে হবে। পুরোহিত তার জন্য প্রায়শ্চিত্ত করলে সে শুচি হবে।#লুক 2:24

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.