কাজীগণ 17
17
মিকাহ্র তৈরি মূর্তি ও প্রতিমা
1পর্বতময় আফরাহীম প্রদেশে মিকাহ্ নামে এক ব্যক্তি ছিল। 2সে তার মাকে বললো, যে এগার শত রূপার মুদ্রা তোমার কাছ থেকে চুরি হয়েছিল, যে বিষয়ে তুমি বদদোয়া দিয়েছিলে ও আমার কানে তুলেছিলে, দেখ, সেই রূপার মুদ্রা আমার কাছেই আছে, আমিই তা নিয়েছিলাম। তার মা বললো, বৎস, তুমি মাবুদের দোয়ার পাত্র হও। 3পরে সে ঐ এগার শত রূপার মুদ্রা মাকে ফিরিয়ে দিলে তার মা বললো, আমি এই রূপা মাবুদের উদ্দেশে পবিত্র করছি, আমার পুত্র এই মুদ্রা আমার হাত থেকে নিয়ে একটি ছাঁচে ঢালা ও একটি খোদাই-করা মূর্তি তৈরি করুক। অতএব এখন এই রূপা তোমাকে ফিরিয়ে দিলাম। 4সে তার মাকে ঐ রূপা ফিরিয়ে দিলে তার মা দুই শত রূপার মুদ্রা নিয়ে স্বর্ণকারকে দিল; আর সে একটি ছাঁচে ঢালা ও একটি খোদাই-করা মূর্তি তৈরি করলে তা মিকাহ্র বাড়িতে রাখা হল। 5মিকাহ্র একটি দেবালয় ছিল; আর সে একটি এফোদ ও কয়েকটি পারিবারিক দেবতা তৈরি করলো এবং তার এক পুত্রকে অভিষেক করলে সে তার ইমাম হল। 6ঐ সময়ে ইসরাইলের মধ্যে বাদশাহ্ ছিল না, যার দৃষ্টিতে যা ভাল মনে হত, সে তা-ই করতো।
7সেই সময়ে এহুদা গোষ্ঠীর বেথেলহেম-এহুদার এক জন লোক ছিল। সে ছিল এক জন লেবীয়, সে সেখানে বাস করছিল। 8সেই ব্যক্তি যেখানে স্থান পেতে পারে, সেখানে বাস করার জন্য নগর থেকে, বেথেলহেম-এহুদা থেকে চলে গিয়ে, যেতে যেতে পর্বতময় আফরাহীম প্রদেশে ঐ মিকাহ্র বাড়িতে উপস্থিত হল। 9মিকাহ্ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসলে? সে তাকে বললো, আমি বেথেলহেম-এহুদার এক জন লেবীয়; যেখানে স্থান পাই, সেখানে বাস করতে যাচ্ছি। 10মিকাহ্ তাকে বললো, তুমি আমার এখানে থাক, আমার পিতা ও ইমাম হও, আমি বছরে তোমাকে দশটি রূপার মুদ্রা এবং এক জোড়া কাপড় ও তোমার খাদ্যদ্রব্য দেব। তাতে সেই লেবীয় ভিতরে গেল। 11সেই লেবীয় সেই স্থানে থাকতে সম্মত হল; আর এই যুবক তার এক জন পুত্রের মতই থাকতে লাগল। 12পরে মিকাহ্ সেই লেবীয়কে অভিষেক করলো, আর সেই যুবক মিকাহ্র ইমাম হয়ে তার বাড়িতে থাকলো। 13তখন মিকাহ্ বললো, এখন আমি জানলাম যে, মাবুদ আমার মঙ্গল করবেন, যেহেতু এক জন লেবীয় আমার ইমাম হয়েছে।
S'ha seleccionat:
কাজীগণ 17: BACIB
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: