হোসিয়া 12

12
1আফরাহীম বাতাস খায় ও পূর্বীয় বায়ুর পিছনে দৌড়ে যায়; সে সমস্ত দিন মিথ্যা কথা ও জুলুম বৃদ্ধি করে, তারা আশেরিয়া দেশের সঙ্গে নিয়ম স্থির করেছে এবং মিসরে জলপাই তেল পাঠিয়েছে।
ইসরাইলের অবাধ্যতার দীর্ঘ ইতিহাস
2আর এহুদার সঙ্গে মাবুদের ঝগড়া আছে,
তিনি ইয়াকুবকে তার পথ অনুসারে দণ্ড দেবেন,
তার কার্যানুযায়ী প্রতিফল দেবেন।
3জরায়ুর মধ্যে সে আপন ভাইয়ের পাদমূল ধরেছিল,
আর বয়সকালে আল্লাহ্‌র সঙ্গে যুদ্ধ করেছিল।
4হ্যাঁ, সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল;
সে তাঁর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল;
সে বেথেলে তাঁকে পেয়েছিলে,
তিনি সেখানে আমাদের সঙ্গে আলাপ করলেন।
5মাবুদ বাহিনীগণের আল্লাহ্‌;
মাবুদ তাঁর স্মরণীয় নাম।
6অতএব তুমি তোমার আল্লাহ্‌র কাছে ফিরে এসো, রহম ও ন্যায়বিচার রক্ষা কর; প্রতিদিন তোমার আল্লাহ্‌র অপেক্ষায় থাক।
7সে ব্যবসায়ী, তার হাতে ছলনার নিক্তি, সে ঠকাতে ভালবাসে। 8আর আফরাহীম বলেছে, আমি তো ঐশ্বর্যবান হলাম, নিজের জন্য সংস্থান করলাম, আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাবে না, যাতে গুনাহ্‌ হয়। 9কিন্তু আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্‌ মাবুদ; আমি নির্দিষ্ট ঈদের দিনের মত তোমাকে পুনর্বার তাঁবুতে বাস করাব। 10আর আমি নবীদের কাছে কথা বলেছি, আমি দর্শনের বৃদ্ধি করেছি ও নবীদের দ্বারা দৃষ্টান্ত ব্যবহার করেছি। 11গিলিয়দ কি অধর্মময়? তারা অসার মাত্র; গিল্‌গলে তারা ষাঁড় কোরবানী করে; আবার তাদের কোরবানগাহ্‌ সকল ক্ষেতের আলিতে অবস্থিত পাথরের স্তূপের ন্যায়। 12আর ইয়াকুব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; ইসরাইল স্ত্রী পাবার জন্য গোলামের কাজ ও স্ত্রীর পাবার জন্য পশুপালকের কাজ করেছিল। 13মাবুদ এক জন নবী দ্বারা ইসরাইলকে মিসর থেকে এনেছিলেন, আর এক জন নবী দ্বারা সে পালিত হয়েছিল। 14আফরাহীম তাঁকে অতিশয় অসন্তুষ্ট করেছে; এজন্য তার রক্ত তারই উপরে থাকবে, আর তার প্রভু তার উপহাস তাকে ফিরিয়ে দেবেন।

Subratllat

Comparteix

Compara

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió