হগয় 1
1
বায়তুল-মোকাদ্দসের পুননির্মাণ বিষয়ে হগয়ের ভবিষ্যদ্বাণী
1বাদশাহ্ দারিয়ুসের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের প্রথম দিনে মাবুদের কালাম হগয় নবী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক এহুদার নেতা এবং যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসার কাছে নাজেল হল।
2তিনি বললেন, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, লোকেরা বলছে, সময়, মাবুদের গৃহ নির্মাণের সময়, উপস্থিত হয় নি। 3তখন হগয় নবীর দ্বারা মাবুদের এই কালাম নাজেল হল; 4এটা কি তোমাদের নিজ নিজ ছাদযুক্ত বাড়িতে বাস করার সময়? এই গৃহ তো উৎসন্ন রয়েছে। 5এজন্য এখন বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ পথ আলোচনা কর। 6তোমরা অনেক বীজ বপন করেও অল্প সঞ্চয় করছো, আহার করেও তৃপ্ত হচ্ছ না, পান করেও তৃপ্ত হচ্ছ না, কাপড়-চোপড় পরেও উষ্ণ হচ্ছ না এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে।
7বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ পথ আলোচনা কর। 8পর্বতে উঠে গিয়ে কাঠ আন, এই গৃহ নির্মাণ কর, তাতে আমি এই গৃহের প্রতি খুশি হব এবং গৌরবান্বিত হব, মাবুদ এই কথা বলেন। 9তোমরা অনেক ফসল পাবার অপেক্ষা করেছিলে, আর দেখ, অল্প পেলে; এবং যা বাড়িতে এনেছিলে, তার উপরে আমি ফুঁ দিলাম। বাহিনীগণের মাবুদ বলেন, এর কারণ কি? কারণ এই যে, আমার গৃহ উৎসন্ন রয়েছে, তবুও তোমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে দৌড়ে যাচ্ছ। 10এজন্য তোমাদেরই কারণে আসমান রুদ্ধ হয়েছে, শিশির পড়ে না ও ভূমি রুদ্ধ হয়েছে, ফল দেয় না। 11আর আমি দেশের ও পর্বতমালার উপরে, শস্য, আঙ্গুর-রস ও তেল প্রভৃতি ভূমিতে উৎপন্ন বস্তুর উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করলাম।
12তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসা এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশ তাদের আল্লাহ্ মাবুদের কথার বাধ্য হলেন এবং তাদের আল্লাহ্ মাবুদ কর্তৃক প্রেরিত হগয় নবীর সকল কথায় মনোযোগ দিলেন; লোকেরাও মাবুদকে ভয় করতে লাগল। 13তখন মাবুদের দূত হগয় মাবুদের সংবাদবাহক হিসেবে লোকদের বললেন, মাবুদ বলেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। 14পরে মাবুদ শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক এহুদার শাসনকর্তার রূহ্ ও যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসার রূহ্ এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের রূহ্কে উত্তেজিত করলেন; তাঁরা এসে নিজেদের আল্লাহ্ বাহিনীগণের মাবুদের গৃহে কাজ করতে লাগল।
15এই কাজ বাদশাহ্ দারিয়ুসের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের চব্বিশ দিনের দিন শুরু হল।
S'ha seleccionat:
হগয় 1: BACIB
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: